বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস

চট্টগ্রাম নিউজ ডটকম

আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। দুই উৎসবকে ঘিরে জোড়া উৎসবের আমেজ। সংস্কৃতিমনা নানা বয়সী শ্রেণি-পেশার মানুষ মেতে উঠছে বসন্ত বরণ উৎসবে।

শীতের রুক্ষতা শেষে পত্রপল্লবে ফিরছে সজীবতা; বাতাসে আমের মুকুলের মিষ্টিঘ্রান। দখিনা হাওয়ায় উতাল মনোজগতও। বাংলা বর্ষপঞ্জির হিসেবে ফাল্গুন- চৈত্র দু’মাস বসন্ত কাল। শীতের বিদায় আর গ্রীস্মের আগমনের সন্ধিক্ষণের এই সময় বাঙালীর কাছে পরিচিত ঋতুরাজ হিসেবে। শীতের রুক্ষতা পেছনে ফেলে বসন্তের উতাল হাওয়ায় নবপ্রাণের ছোঁয়া সবখানে, মহাসমারোহে প্রকৃতি খুলে দিয়েছে সৌন্দর্যের দুয়ার। কৃষ্ণচূড়া আর শিমুলের দেখা এখনো না মিললেও পলাশের ডালে ডালে আলোর নাচন আর পাখিদের কলতান জানান দিচ্ছে- ঋতুরাজ বসন্ত এসেছে। শীতের ঝরা পাতা বিদায় দিয়ে ফাগুনের হাওয়া বইছে বনে বনে। গাছে গাছে কচি পাতা, নানা রঙের ফুল আর আমের মুকুলের ঘ্রাণে সুবাসিত চারপাশ। বসন্তের হাওয়া দোলা দিচ্ছে বাঙালীর মনোজগতেও।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই তো বসন্তে গেয়ে উঠেন- ‘বসন্তের ফুল গাঁথলো ও আমার জয়ের মালা’। আবার বসন্তকে পেয়ে সুর তুলেছেন, ‘আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত পাখি গায়’।

আর প্রেমের কবি নির্মলেন্দু গুণ লিখেছেন, ‘তোমার হাতের মৃদু কড়া-নাড়ার শব্দ শুনবার জন্য/দরোজার সঙ্গে চুম্বকখণ্ডের মতো আমার কর্ণযুগলকে/গেঁথে রেখেছিলাম। কোনো নির্জন মধ্যরাতে তুমি এসে/ডেকে বলবে : এই যে ওঠো, আমি এসেছি, আ-মি।’

আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। পাশ্চাত্যের ‘ভ্যালেন্টাইন ডে’ নামের এ দিবসের উৎপত্তি নিয়ে নানা জনের নানা মত। তবে ৪৯৬ খ্রিস্টাব্দে এ দিনের উদ্ভব হলেও এটি বিশ্বব্যাপী প্রথমদিকে তেমন প্রচার বা প্রসার লাভ করেনি। বর্তমানে এ দিবসের কদর প্রবলভাবে বেড়েছে। পাশ্চাত্যে উৎসব-মহাসমারোহে উদযাপন করা হয় দিবসটি। ভালোবাসা দিবসের জন্য মানুষ কার্ড, ফুল, চকোলেট ও অন্যান্য উপহার কেনে। প্রিয় মানুষকে উপহার দেয়।

বসন্ত বরণকে কেন্দ্র করে সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...