বুধবার, ৫ আগস্ট ২০২৬

অর্থাভাবে চিকিৎসা বন্ধ মেধাবী কলেজ ছাত্রের, বাঁচার আকুতি

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

‘আব্বা আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমি আর সহ্য করতে পারছি না। তোমরা আমাকে যেভাবেই হোক অর্থ যোগাড় করে চিকিৎসা দিয়ে বাঁচাও। আমি বাঁচতে চাই বাবা! আমি কলেজে যেতে চাই, আমার বন্ধুদের সাথে খেলতে চাই।’ কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল প্যারালাইজড আক্রান্ত চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের দিনমুজুর আব্দুল মোনাফ ও গৃহিনী লাইলা বেগম দম্পতির ৪র্থ ছেলে মোহাম্মদ রিমন (১৮)।

মোহাম্মদ রিমন চকরিয়া সরকারী কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্র।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছেলেটির সারা শরীরে পা থেকে কোমর পর্যন্ত অবস দিন রাত বিছানায় শুয়ে শুধু চিৎকার করছে আর বাঁচার আকুতি জানাচ্ছে। প্রায় ১৭ মাস দেড় বছর যাবৎ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ইতোমধ্যে সম্পদ যা ছিল সব বিক্রি করে প্রায় ৩/৪ লাখ টাকা খরচ করে ছেলের চিকিৎসা করিয়েছেন তার বাবা। বর্তমানে বাড়ির দুই শতাংশ জায়গাটুকুই তার শেষ সম্বল। ছেলের চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। কিন্ত গরিব পিতার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা আর সম্ভব হচ্ছেনা। তাহলে কি অর্থের অভাবে মোহাম্মদ রিমনের জীবন প্রদীপ নিভে যাবে?

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২১ সালের জুলাই মাসে হঠাৎ করে মোহাম্মদ রিমনের প্রে স্রাব বন্ধ হয়ে পা হতে কোমর পর্যন্ত অবস হলে দ্রুত কক্সবাজার মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে,চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা করানো হয়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে জানায় প্যারালাইজড হয়েছে । পরবর্তীতে আবারও কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ডা.মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর মাধ্যমে ওই বছর সেপ্টম্বর মাসে অনেক পরিক্ষা দেওয়ার ফলে চিকিৎসা করানো হয় । কিছু দিন সুস্থ থাকার পর আবার তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম সি এস সি আর (প্রাঃ) লিমিটেডে পরীক্ষা-নিরীক্ষা করা হলে বিশেষজ্ঞ ডাক্তার জানায় তার মেরুদণ্ড শাইরক প্যারালাইজড হয়েছে বলে জানায়। পরিশেষে দেয়া হয় তাকে্ ইন্ডিয়া চেন্নাই নিয়ে যাওয়ার পরামর্শ । প্রতিদিন তার প্রায় ৭/৮ শ’ টাকার ওষুধ লাগে। তাই বর্তমানে টাকার অভাবে চকরিয়ার জমজম হাসাপাতালের ডাঃ এস. এম. আরাফাত আমিনের চিকিৎসাধীন রয়েছে।

মোহাম্মদ রিমনের বাবা কান্না জড়িত কণ্ঠ জানান, আমার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল।এখন আর কোনো স্বপ্ন নেই, আমার ছেলেটা বাঁচলেই আমি খুশি। আমি অর্থের অভাবে তার চিকিৎসা করাতে পারছিনা। এছাড়া আমার ৫ টি ছেলে তারমধ্যে একটি ছেলে মারা গেছে ও দুটি ছেলে বিবাহ করে দিনমজুর করে কোনোরকমে সংসার চলছে। তারমাঝে আমার চতুর্থ সন্তান মোহাম্মদ রিমন ওনি বদর খালী এম. এস. ফাজিল (ডিগ্রি)মাদ্রাসায় ২০২০ সালে দাখিল পরিক্ষা দিয়ে ২০২১ চকরিয়া সরকারি কলেজে ভর্তি হয় এরপর কিছু দিনের মধ্যে তার এইরকম রোগ সৃষ্টি হয়। এবং এক ছেলে ৭ম শ্রেণিতে লেখা পড়া করছে আমার তাদের চিকিৎসা সহ লেখা পড়ার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই আমি সরকার ও সমাজের বিত্তবানদের প্রতি আকুল আবেদন করছি আর্থিক সহায়তা করার জন্য।

মোহাম্মদ রিমনের মা লাইলা বেগম আবেগ আপ্লুত কন্ঠে বলেন, আমার একমাত্র ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে চাকরি করায়ে সংসারের হাল ধরাবো । কিন্ত সব স্বপ্ন ভেঙে যাচ্ছে।অনেক আদরের ছেলেটা আমার অর্থ ও চিকিৎসার অভাবে চোখের সামনে মারা যাবে মা হিসেবে আমি কেমনে সইব।

চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের পদ্মলোচন বড়ুয়া বলেন, ছেলেটি অনেক মেধাবী ছাত্র। কিন্ত অসুস্থ হওয়ায় আর্থিক সংকটের কারণে চিকিৎসা না করায় কলজে আসতে পারছে না। আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে যতটুকু পারি সহযোগিতা করবো।

বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ বলেন, মোহাম্মদ রিমনকে চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। কিন্তু তার অভাবের সংসারে এত অর্থের যোগান দেওয়া সম্ভব নয়। তার চিকিৎসার জন্য দেশের সহৃদয় ব্যাক্তি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

মোহাম্মদ রিমনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করতে-বিকাশ নম্বর ( ব্যাক্তিগত আইডি না থাকায়) ০১৮৩৯২৯৮০৮৭ (শহীদ )।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...