শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে তিন মাদক ব্যবসায়ি গ্রেফতার

সাফায়েত মেহেদী, মিরসরাই

মিরসরাইয়ে দুই হাজার ১’শ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদি ফকিরহাট বাজার এলাকায় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এইসময় তাদের সাথে থাকা ব্যাগে অভিযান চালিয়ে দুই হাজার ১’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার মুন্ডার ডেইল এলাকার ফজল আহমদের পুত্র মো. ছৈয়দ হোছাইন (৪৪), কুতুবুনিয়া এলাকার ৭ নং ওয়ার্ডের মতিউর রহমানের পুত্র মো. হোসাইন (২৮) ও সাবরাং এলাকার খুইল্লা মিয়ার পুত্র মো. শামছুল আলম(৪৪)।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাদি ফকির এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ১’শ পিস ইয়াবাসহ তিনজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৩০ হাজার টাকা। একইদিন বিকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, গ্রেফতার তিনজন ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের সিএমপির বায়েজিদ বোস্তামি থানা, বাঁশখালী ও সীতাকুণ্ড মডেল থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তারা কক্সবাজারের উখিয়া-টেকনাপ এলাকা থেকে ইয়াবা নিয়ে ঢাকা-চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় বিক্রি করতো বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগস্ট...