মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

আওয়ামী লীগ যতদিন থাকবে সব সম্প্রদায় শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করবে : কুজেন্দ্র লাল এমপি 

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

 উপজাতিয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,  আওয়ামী লীগ যতদিন থাকবে সব জাতি, গোষ্ঠী  সম্প্রদায়, দলমত নির্বিশেষে সকলে শান্তিপূর্ণ সহঅবস্থানে বসবাস করবে। যার যার কর্ম সে করবে কেউ সম্প্রীতি নষ্ট করলে আইন নিজস্ব গতিতে ব্যবস্থা নিবে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজ প্রাঙ্গণে শীতার্ত অসহায় দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রতিবছর শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সকলের সাথে কথা বলতে চান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছেন।যার ছোঁয়া সমতল ও পার্বত্য অঞ্চলে দৃশ্যমান। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন, দেখাচ্ছেন, বাস্তবায়নও করেন। পার্বত্য অঞ্চলের শান্তি চুক্তি নিয়ে অনেকেই অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে চেষ্টা করেছেন। এখন তা মিথ্যায় পরিণত হয়েছে। নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র চলছে। জনগণই  তাদের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ভোট দিন নির্বাচিত করবেন। পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটাই দমিয়ে রেখেছেন বর্তমান সরকার এমন মন্তব্যও করেন তিনি। এসময় এমপি  ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য তিনটি মসজিদ,তিনটি মন্দিরে নগদ ৬ লক্ষ টাকা আর্থিক অনুদান দেন এবং দুটি বৌদ্ধ মন্দিরের জন্য দুইটি জেনেরেটর বিতরণ করেন। রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি জানান,রামগড় পৌরসভার নয়টি ওয়ার্ডে ৪৭০টি,পাতাছড়া ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডে ৩৫০ টি কম্বল বিতরণ করা হয়। এছাড়াও  তিনটি মসজিদ, তিনটি মন্দিরের প্রতিটিকে ১ লক্ষ টাকা করে ৬ লক্ষ টাকা এবং পাতাছড়া ইউনিয়নে বিদ্যুৎহীন নাভাঙ্গাপাড়ার  সুচিতারামা বৌদ্ধ মন্দির ও পাকলা পাড়ার মঙ্গল সুক্ষ্ম বৌদ্ধ মন্দিরে তিন হজার ওয়াটের দুইটি জেনেরেটর দেওয়া হয়েছে।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। এসময় রামগড় সরকারি কলেজ অধ্যক্ষ আব্দুল লতিফ,খাগড়াছড়ি জেলা পরিষদের  সদস্য শুভ মঙ্গল চাকমা,কল্যান মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মেলেন্দু চৌধুরী ,রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,আওয়ামী লীগের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশিল সমাজ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...