বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

কোতোয়ালিতে জন্ম নিবন্ধন জালিয়াতি চক্রের সদস্য জয়নাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে জন্ম নিবন্ধন জালিয়াতি চক্রের সদস্য মো. জয়নাল আবেদীনকে (৩৮) গ্রেপ্তার করেছে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

তিনি রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র সরবরাহকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জয়নাল নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের অফিস সহকারী ছিলেন।

তিনি জানান, গতকাল (সোমবার) জয়নালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল জব্দ করা হয়। মোবাইলটি পরীক্ষা-নিরীক্ষা করে জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল ৫০টিরও বেশি জাল জন্ম নিবন্ধন বানানোর কথা স্বীকার করেছেন। প্রতিটি সনদের জন্য তিনি ১৫০০ থেকে ১৮০০ টাকা নিয়েছেন।

তিনি আরও জানান, জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র প্রদান করার অভিযোগে জয়নালের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা তদন্তাধীন রয়েছে। এসব অভিযোগে তিনি নির্বাচন কমিশন কার্যালয় থেকে বরখাস্ত হন।

জানা গেছে, গত ৮ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের বন্দর ৩৮ নম্বর ওয়ার্ডে ৪০টি, ৯ জানুয়ারি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে ১০টি এবং ২১ জানুয়ারি ৪০ নম্বর পতেঙ্গা ওয়ার্ডে ৮৪টি জাল জন্ম নিবন্ধনের অস্তিত্ব পাওয়া যায়।

এরপর জালিয়াতির অভিযোগে খুলশী থানায় মামলা দায়ের হয়। মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত জয়নালকে গ্রেপ্তার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর...

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

আরও পড়ুন

১৭ বছর পর  উন্মুক্ত হলো ঢেমুশিয়া জলমহাল, স্বস্তিতে সাত ইউনিয়নের মানুষ

দীর্ঘ ১৭ বছর ইজারার আওতায় থাকার পর অবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়ার প্রায় ১২০ একর আয়তনের ঐতিহ্যবাহী...

কক্সবাজারে ঝড়ে ট্রলারডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালী উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার...

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর...

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বলেন সাংবাদিক, ভিডিও ধারণ, চাঁদা দাবি

পুলিশ পরিচয়ে চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় ঢুকে তল্লাশি চালানোর পর নিজেদের সাংবাদিক পরিচয় দেন পাঁচ ব্যক্তি। পরে বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে এমন অভিযোগ তুলে...