বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পটিয়ায় মহাসড়কে তেলের ট্রাকে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় তেলের ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মনসা বাদামতল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতের নাম রতন (২৬)। তিনি মিরস্বরাই উপজেলার মনোরঞ্জনের ছেলে। অপর আরোহী হাসান (৩৫) বর্তমানে গুরুতর আহতবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা বাদামতল এলাকায় পটিয়া থেকে চট্টগ্রাম শহরের দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি ট্রাক গাড়ি। এসময় মোটরসাইকেলে থাকা দুইজনের মধ্যে রতন ঘটনাস্থলে মারা যায়। অপরজন হাসানকে গুরুতর আহতবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে চমেক হাসপাতালে রেফার্ড করা হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সাব্যসাচী নাথ।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাড়ির উপ পুলিশ পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানিয়েছেন, পটিয়া থেকে চট্টগ্রাম শহরের দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে চাপা দেয় তেলবাহী লরি গাড়ি। এতে পিস্ট হয়ে একজনের মৃত্যু হয়। অপরজন চমেকে চিকিৎসাধীন রয়েছে। নিহত রতনের মরদেহ সুরুতহাল রিপোর্ট শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে। গাড়িটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...