সোমবার, ২৭ জুলাই ২০২৬

দুর্নীতিগ্রস্ত বিচারক ক্যানসারের মতো: প্রধান বিচারপতি

চট্টগ্রাম নিউজ ডটকম

যেকোনো ধরনের দুর্নীতি একটা ক্যানসার। আমার কোনো বিচারক যদি বিচার বিক্রি করেন তাহলে প্রসিডিং নিশ্চিত করতে আমি বিন্দুমাত্র দ্বিধা করব না।

আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

তিনি বলেন, আইনজীবী ও বিচারকদের উদ্দেশ্য একটাই- স্বল্প সময়ে ও স্বল্প খরচে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। নইলে বছরের পর বছর মাসের পর মাস বিচারপ্রার্থীরা আদালতের বারান্দায় ঘুরে বেড়াবেন এবং বলবেন, এ দেশে বিচার নাই। তাহলে দায়ী হবে সিস্টেম, আইনজীবী ও বিচারক।

তিনি আইনজীবী ও বিচারকদের উদ্দেশে বলেন, আপনারা আছেন বলেই পৃথিবীতে এখনো শৃঙ্খলা আছে, ন্যায্যতা আছে। কেউ আইনি সমস্যায় পড়লে সরাসরি আপনাদের সঙ্গেই আগে কথা বলে।

আপনারাই বিচারপ্রার্থীদের প্রতিনিধি হিসেবে তাদের অন্যায়, অশুভ ও অমঙ্গলের বিরুদ্ধে যুদ্ধ করেন।

এর আগে প্রধান বিচারপতি আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের ন্যায়কুঞ্জ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং আলোচনা সভার শুরুতেই প্রয়াত আইনজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জোব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইয়ায়েতুর রহিম ও আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল আলম বুদু, জেলা ও দায়রা জজ আদীব আলী, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক নরেশচন্দ্র সরকার, সিনিয়র আইনজীবী শাহাজাহান আলী, বারের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান কনক প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...