শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে দুই কিশোরী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

পাঁচ বছর পর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর দুই কিশোরী হত্যার রায় ঘোষণা হলো। এতে আবুল হোসেন (৩১) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অন্যদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় ওমর হায়াত ওরফে মানিক নামে এক ব্যক্তিকে খালাস দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে তদন্তে অবহেলা ও গাফিলতি হয়েছে বলে মনে করেন আদালত। এ জন্য তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আলীম উল্লাহ এ আদেশ দেন। রায়ে ফাঁসিতে ঝুলিয়ে আবুল হোসেনের মৃত্যু কার্যকরের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তাকে আরও এক লাখ টাকা জরিমানা করেন বিচারক।

রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আদালতে হাজির ছিলেন। আর অন্য আসামি জামিনে থাকলে তিনিও ছিলেন আদালতে। রায় ঘোষণার পর আবুল হোসেনকে পরোয়ানামূলে কারাগারে পাঠান আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। দণ্ডিত আবুল হোসেন চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ার মো. ইসমাইলের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, সবিরাণী ত্রিপুরা (১৬) এবং সকলতি ত্রিপুরাকে (১৭) হত্যা করা হয়। ২০১৮ সালের ১৮ মে সীতাকুণ্ডের জঙ্গল মহাদেবপুর ত্রিপুরা পল্লীতে ঘটে এই ঘটনা। হত্যার পর ওই দুই কিশোরীর মরদেহ রশি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় আবুল হোসেনসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা করেন নিহত সবিরাণীর বাবা সুমন ত্রিপুরা। পরে ওই মামলায় আবুল হোসেনকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ। আবুল হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ জানায়, তখন আবুল হোসেন জবানবন্দিতে জানান, তিনি সকলতি ত্রিপুরার গলায় রশি বেঁধে ফাঁস দিয়ে হত্যা করেন। আর অন্য আসামি ওমর হায়াত মানিক এবং রাজিব হত্যা করেন সবিরাণী ত্রিপুরাকে।

এদিকে এ মামলার তদন্তের সময় রাজিব দুর্বৃত্তদের গুলিতে মারা যান। ফলে তাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে অন্য দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে যায়। বিচারচলাকালে আদালত ১৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, এই হত্যা মামলায় দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পরবর্তীতে আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। কিন্তু ওমর হায়াত ওরফে মানিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।

এতে করে আদালত মনে করেছেন, তদন্ত কর্মকর্তার গাফিলতি ছিল। যে কারণে আদালত তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশের অতিরিক্ত আইজিপিকে নির্দেশ দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...