সোমবার, ৩ আগস্ট ২০২৬

উৎসব মুখর পরিবেশে ৩৩ আনসার ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

মোঃ ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে ৩৩ আনসার ব্যাটালিয়নের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বুধবার (২৫ জানুয়ারী) দুপুরের দিকে মানিকছড়ি গচ্ছাবিল ৩৩ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক ও ব্যাটালিয়ন অধিনায়ক মোহাম্মদ সাইফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধান উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ.কে.এম. নাজমুল হাসান এনডিসি, পিএসসি ৩৩ আনসার ব্যাটালিয়নের সার্বিক মঙ্গল কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা প্রেরণ করেন। এর আগে দিনের শুরুতে ফজরের নামাজের পরে ব্যাটালিয়ন মসজিদে দেশ, জাতি, আনসার বাহিনী ও ৩৩ আনসার ব্যাটালিয়নের সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর আনুষ্ঠানিক ভাবে পরিচালক মহোদয় জাতীয় ও আনসার বাহিনীর পতাকা উত্তোলন করেন, পরে পরিচালক সকল সদস্যের উপস্থিতিতে বিশেষ দরবার নেন। দরবার শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়। পরে, অনুষ্ঠানের প্রধান অতিথি সদর দপ্তরের মূল ফটকে বৃক্ষ রোপণ করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হবে বলে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে...

আরও পড়ুন

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...