বুধবার, ১২ আগস্ট ২০২৬

চসিকের সার্ভার হ্যাক করে ৫৪৮ জন্মনিবন্ধন সনদ ইস্যু, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) জন্মনিবন্ধন সার্ভার হ্যাক করে ৫৪৮ জনকে সনদ দেওয়ার ঘটনায় জালিয়াতি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

সোমবার (২৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. জহির আলম (১৬), মোস্তাকিম (২২), দেলোয়ার হোসাইন সাইমন (২৩) ও মো. আব্দুর রহমান আরিফ (৩৫)।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ডা. মঞ্জুর মোর্শেদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জন্মনিবন্ধন সনদ জালিয়াতি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে কার্যক্রমে ব্যবহৃত চারটি সিপিইউ, তিনটি মনিটর, একটি স্ক্যানার, দুটি প্রিন্টার এবং চারটি মোবাইল জব্দ করা হয়।

জালিয়াতি চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এ পর্যন্ত তারা জালিয়াতির মাধ্যমে ৫ হাজার বেশি জন্মনিবন্ধন সনদ সৃজন করেছে।

উল্লেখ্য, গত পনেরো দিনে চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচটি ওয়ার্ডে আইডি হ্যাক করে জন্মনিবন্ধন সনদ নেওয়ার ঘটনা ঘটেছে। এসব ওয়ার্ডের আইডি হ্যাক করে ইস্যু করা হয় ৫৪৮টি জন্মনিবন্ধন সনদ। তবে বিষয়টি জানাজানি হয় চারদিন আগে। সনদ বাবদ জমা হওয়া অর্থ ও সংখ্যা যাচাই করতে গিয়ে আইডি হ্যাকড হওয়ার বিষয়টি বুঝতে পারেন সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া চট্টগ্রামের আটটি মিশনারী স্কুলের মধ্যে একমাত্র শতভাগ পাশের...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...