বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

শীতে ঘুম থেকে উঠেই হাঁচি, নিয়ন্ত্রণে যা করণীয়

চট্টগ্রাম নিউজ ডটকম

এই শীতের সময়ে অনেকেই অ্যালার্জির সমস্যায় ভুগছেন। বিশেষ করে যাদের ঠান্ডায় অ্যালার্জির সমস্যা রয়েছে তারা। শীতের সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই অনেকেরই হাঁচি, কাশি শুরু হয়ে যায়।

অ্যালার্জির সমস্যার কারণে অনেকেরই স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়, আবার অ্যালার্জির সমস্যা এড়াতে গিয়েই বেশির ভাগ মানুষই মারাত্মক কিছু ভুল করে ফেলেন, যা কোনো কোনো ক্ষেত্রে বিপদ আরো বাড়িয়ে দিতে পারে।

যাদের প্রায় প্রতিদিন এই রকম সমস্যার সম্মুখীন হতে হয়, তাদের জন্য রইল কয়েকটি পরামর্শ-

যারা সকালে জগিং বা শরীরচর্চা করেন, তারা শুরুতে মাথা, নাক-মুখ ঢেকে নিলেই ভালো। এতে বাইরের তাপমাত্রার সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে নিতে সুবিধা হবে।

ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে মাটিতে পা রাখার আগে সাবধান! ঠান্ডা মেঝেতে খালি পায়ে হাঁটলে মুহুর্তেই ঠান্ডা লেগে হাঁচি, কাশি শুরু হয়ে যেতে পারে। তাই খালি পায়ে হাঁটার অভ্যাস পরিবর্তন করুন।

হাঁচি, কাশি, নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যায় বাজারে একাধিক কার্যকরী ওষুধ, নাজাল ড্রপ রয়েছে। তবে এগুলো ব্যবহারের আগে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নেওয়া জরুরি।

ঘুম থেকে ওঠার পর বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে আমাদের শরীরের বেশ কিছুটা সময় লাগে। তাই সকালে বিছানা থেকে ওঠার পর গায়ে অবশ্যই গরম জামা-কাপড় জড়িয়ে নিবেন।

সহজেই হাঁচির সমস্যা থেকে মুক্তি পেতে করতে পারেন এ কাজগুলোও-

ঠান্ডা ও হাঁচির মতো সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়া যায় ভাপ নিলে। হাঁচির সমস্যা থেকে মুক্তি পেতে পানি ফুটিয়ে তাতে কর্পূর মিশিয়ে ভাপ নিন। এভাবে ভাপ নিলে তাৎক্ষণিকভাবে উপকার পাওয়া যায়।

হাঁচির সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে গরম পানি পান করা উপকারী হতে পারে। ঠান্ডা পানি এই সমস্যা বাড়িয়ে তুলতে পারে, তাই হালকা গরম পানি পান করুন।

তুলসির ক্বাথ পান করলে হাঁচি ও ঠান্ডায় উপশম হয়। ক্বাথ তৈরি করতে পানিতে তুলসির সঙ্গে আদা ও গোল মরিচ মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন। অর্ধেক হয়ে গেলে কুসুম পানিতে মিশিয়ে পান করুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...