বুধবার, ২৯ জুলাই ২০২৬

টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

এইচ এম ফরিদুল আলম শাহীন, ব্যুরো প্রধান, কক্সবাজার।

কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

বিজিবি জানান, আটক মোঃ সিরাজুল ইসলাম সংঘবদ্ধ মাদক ও মানবপাচারকারি চক্রের সক্রিয় সদস্য।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

আটক মোঃ সিরাজুল ইসলাম (২৫), টেকনাফ বরইতলী গ্রামের মোহাম্মদ শাহ’র ছেলে।

বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, মিয়ানমার থেকে মাদকের চালান টেকনাফে প্রবেশ করার সংবাদে সোমবার রাতে সংঘবদ্ধ মাদক ও মানবপাচারকারি চক্রের সক্রিয় সদস্য মোঃ সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতি তল্লাশী করে মোঃ সিরাজুল ইসলামের বাড়ির পেছনে লাকড়ির স্তুপের ভেতর থেকে ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এসময় মোঃ সিরাজুল ইসলামকে আটক করা হয়।

আটককৃত সিরাজুল ইসলাম স্বীকারোক্তিতে জানায়, নাফ নদীর পাড়ে মোঃ আল-আমিন (২৮) কে ৫ হাজার টাকার বিনিময়ে ১০ হাজার ইয়াবা বিক্রি করে। ইয়াবা বিক্রির ৫ হাজার টাকাসহ ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটক ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং বাংলাদেশি টাকাসহ নিয়মিত মামলার মাধ্যমে মঙ্গলবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি অধিনায়ক।

ইতিপূর্বে সিরাজুল ইসলামকে ২০২২ সালের ২৭ আগস্ট ২০ হাজার ইয়াবাসহ অবৈধভাবে মাদক বহন ও মানবপাচারের দায়ে আটক করা হয়। পরে সিরাজুল ইসলাম গত ২৮ ডিসেম্বর জামিনে মুক্ত হয়ে আবারো ইয়াবা পাচারের সঙ্গে জড়িয়ে পড়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...