বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে ব্যাটারী চালিত রিকশার রাজত্ব

জয়নাল, বোয়ালখালী

বোয়ালখালীতে মূল সড়কসহ বিভিন্ন অলিগলিতে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারী চালিত রিকশা। ফলে মূল সড়কে যানজট সহ প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। নিয়মনীতির তোয়াক্কা না করেই বেড়ে চলা এসব রিকশা নিয়ন্ত্রণে কোনো উদ্যােগ নেই স্থানীয় প্রশাসনের।

বেপরোয়া গতিতে ব্যাটারী রিকশার চালাচ্ছে শিশু, নেশাগ্রস্ত যুবক ও বুড়োরাও। ফলে হর হামেশাই ঘটছে দূর্ঘটনা।

এসব দূর্ঘটনায় প্রাণহানিসহ পঙ্গুত্বের শিকার হয়েছেন অনেকেই। প্রতিনিয়তই লেগে থাকে উপজেলার সদরের ব্যস্ততম সড়কের বুড়ি পুকুর পাড় থেকে সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ পর্যন্ত যানজট।

অটোরিকশা সংঘর্ষে আহত হওয়া এক মোটরবাইক আরোহী বলেন, আমি উপজেলার রেলষ্টেশন সড়ক থেকে মূল সড়কে প্রবেশকালে হঠাৎ করে একটি ব্যাটারি চালিত রিকশা গায়ের উপর তুলে দেয়।

ফলে আমি বাইক সহ মাটিতে পড়ে যায়। বাম হাত ও পায়ে ব্যাথা পাই। কয়েকজন পথচারী টেনে তুলেন।ভাগ্য ভালো উল্টো দিক থেকে কোনো গাড়ি আসেনি। নয়তো বড় ধরনের দূর্ঘটনা ঘটতো।”

ব্যাটারি চালিত রিকশা চালক ১৭ বছর বয়সী সাব্বির জানান, এ রিকশায় মোটর যুক্ত থাকায় চালাতে শারিরীক কষ্ট হয় না, অনায়েসে চালাতে পারি। উপার্জনও ভালো হয়।

ব্যাটারি চালিত রিকশা চালক শফিক মিয়া জানান, অনেকদিন যাবত আমি রিকশা চালায়। ওই সময় তো আর মোটরচালিত রিকশা ছিলো না। এখন বয়স হয়েছে, তাই ব্যাটারি চালিত মোটর রিকশা চালিয়ে আমি দিন পার করছি।

রিকশা আরোহী মাহমুদুল জানান, আমি নিয়মিত রিকশায় যাতায়াত করি। রাস্তা-ঘাট ভাঙ্গা থাকলে ওরা আস্তে আস্তে চালায়। যদি ঠিক থাকে তাহলে তারা কোনো সতর্কতা অবলম্বন করে না। বিশেষ করে নতুন কিছু যুবক বেপরোয়া ভাবে কোনো প্রকার নিয়মনীতি বা সতর্কভাবে চালানোর চেষ্টা করেনা।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামুন জানান, কালুরঘাটের পশ্চিম পার্শ্ব থেকে উপজেলা পর্যন্ত ব্যাটারি চালিত রিকশা কম নয়। এ ব্যাপারে অতিশীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...