বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

কালুরঘাট সাবের কন্টেইনার ডিপোকে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে এই শীতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঠেকাতে কঠোর অবস্থানে জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

আজ দুপুরে নগরের কালুরঘাট ভারী শিল্প এলাকায় মোবাইল কোর্ট চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

এসময় হাজী সাবের টিম্বার কো লি. এ ব্যাপক অনিয়ম দেখা যায়। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স ও ফায়ার লাইসেন্স এর নামের সাথে ব্যবসার ধরনের কোন মিল নেই।

টিম্বার কোম্পানি হিসাবে লাইসেন্স থাকলেও সরেজমিন পরিদর্শনে দেখা যায় এটি একটি কন্টেইনার ডিপো। ফায়ারের লাইসেন্স এর মেয়াদ ২১ জুন, ২০২১ শেষ হলেও বি এম ডিপোর অগ্নি দূর্ঘটনার আগে কর্তৃপক্ষের টনক নড়েনি। ৭ জুন, ২০২২ তারিখে একসাথে ২০২১-২২ এবং ২০২২-২৩ দুই বছরের লাইসেন্স এর জন্য আবেদন করে ডিপো কর্তৃপক্ষ।

কিন্তু পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় এবং সেফটি প্লান না থাকায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ লাইসেন্সের নবায়ন স্থগিত রাখে।

আজ ডিপোর ভিতরে গিয়ে দেখা যায় একটি খালি কন্টেইনারে অবৈধ ভাবে প্রায় ২০০ ড্রাম ডিজেল মজুদ করা হয়েছে। ড্রাম গুলোর বেশ কয়েকটির মুখ খোলা এবং পাশেই পড়ে রয়েছে প্রচুর সিগারেটের ছাই ও অবশিষ্টাংশ। ডিপোতে নেই পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা।

এছাড়া গত ১৪ বছর ডিপো চালনা করলেও ফায়ার সেফটি প্লান অনুমোদন এর জন্য তারা কোন ব্যবস্থা নেয়নি। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ২০ একরের এই ডিপোতে প্রায় ১৫০০ কন্টেইনার থাকার কথা থাকলেও ছিল মাত্র ৩৫ টি যার বেশীরভাগই অকেজো।

ডিপোতে ১০০ জন বেতনভুক্ত কর্মচারী থাকলেও ফায়ারের প্রশিক্ষণ রয়েছে মাত্র ৪ জনের যদিও তাদের কেউই ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করতে জানেন না।

ডিপোতে ছিল না কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে পাশ করা কোন লে আউট প্লান। এসকল অনিয়মের অভিযোগে ডিপোর এজিএম মোঃ এনামুল হককে ২ লাখ টাকা জরিমানা এবং আগামী ১ মাসের মধ্যে যাবতীয় ত্রুটি বিচ্যুতি সংশোধনের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে পরবর্তীতে জানতে চাইলে চট্টগ্রাম এর জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ” যাদের ফায়ার লাইসেন্স নাই বা লাইসেন্স থাকলেও ত্রুটি বিচ্যুতির কারণে মানুষের প্রাণহানি ঘটতে পারে তাদেরকে কোন ছাড় নেই। বি এম ডিপোর মত ঘটনা আর যেন এই চট্টগ্রামে না ঘটে সেজন্য জেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে। “

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...