রবিবার, ২ আগস্ট ২০২৬

প্রাণ ফিরেছে কক্সবাজারে, বাড়ছে পর্যটক

কায়সার হামিদ মানিক, স্টাফ রিপোর্টার কক্সবাজার

পর্যটন মৌসুম শেষ হতে আর মাত্র দু মাস বাকি। এরইমধ্যে খুলে দেওয়া হয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথের দ্বার। জেলায় বন্ধ নেই কোনো পর্যটন স্পট। এসব স্পটে দিন দিন বাড়ছে পর্যটকের সংখ্যা। সবমিলিয়ে প্রাণ ফিরেছে পর্যটননগরী কক্সবাজারে। 

শুক্রবার (১৩ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সমুদ্রসৈকতে ভিড় করেছে লাখো পর্যটক। এদিন সকালে টেকনাফ দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিন নৌপথে এমভি পারিজাত ও এমভি রাজহংস জাহাজে ৬১০ জন পর্যটক সেন্টমার্টিন রওনা দেন। আজ (শনিবার) থেকে এ ঘাট থেকে আরো কয়েকটি যাত্রীবাহী জাহাজ চলবে। এতে করে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা কক্সবাজারে ভিড় করতে শুরু করেছে।

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা ১১টায় সৈকতের কলাতলী পয়েন্ট থেকে ডায়াবেটিক পয়েন্ট পর্যন্ত সৈকত জুড়ে মানুষ আর মানুষ।

নতুন বছরে আপনজনদের নিয়ে ঘুরে বেড়ানোর অন্যতম জায়গা হিসেবে কক্সবাজারে আসছেন পর্যটকরা। টায়ারে চড়ে নীল জলে ঢেউয়ের সাথে গা ভাসিয়ে পয়সা উসুল করছেন তারা। অনেকেই দ্রুত গতির জেটস্কি (ওয়াটার বাইক) নিয়ে শ্রেষ্ঠ রাইডারের সাধ মেটাচ্ছেন। অনেকেই আবার বিচ বাইক কিংবা ঘোড়ায় চড়ে রাজার বেশ নিচ্ছেন। শিশুরা ভেজা মাটির ইমারত তুলছেন। আর বেশিরভাগ পর্যটক আপনজনের হাত ধরে চিকচিক বালিতে হাঁটছেন।

হাওয়াই মিঠাই হাতে নিয়ে বালিতে হাঁটছেন জামালপুরের সরিষাবাড়ি থেকে আসা আমিন-রিফা দম্পতি। আমিন বলেন, ৫-৬ সদস্যের পরিবার নিয়ে কক্সবাজার এসেছি। অন্যান্যরা সমুদ্রে গোসল করছে আমরা বালিতে হেঁটে হেঁটে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করছি। কক্সবাজার এমন একটি জায়গা যেখানে একই স্থানে একাধিক বার এলেও বার বার আসতে মন চায়।

সিরাজগঞ্জের চৌহালীর স্কুল শিক্ষক আবদুল মান্নান বলেন, বাচ্চারা বার বার সমুদ্র দেখতে চায়। প্রথমে ভাবছিলাম কুয়াকাটা বেড়াতে যাবো। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে কক্সবাজার এলাম। খরচ একটু বেশি হলেও কক্সবাজারের সৌন্দর্য অন্যান্য জায়গা থেকে আলাদা। এখানে সাগর এবং পাহাড় দুটোই একসাথে উপভোগ করার ব্যবস্থা রয়েছে। তাই পরিবার নিয়ে প্রতি বছর এখানে ছুটে আসি।

আরো পড়ুন: কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকে ভরপুর

সেন্টমার্টিনে যাত্রীবাহী জাহাজ যেতে পারায় পর্যটন সংশ্লিষ্টরা ক্ষতি পুষিয়ে লাভের আশা করছেন। সেই ধারাবাহিকতায় কক্সবাজারে বেশি পর্যটক আগমনের সম্ভাবনা দেখছেন।

কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ বলেন, দীর্ঘদিন পর টেকনাফ থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হওয়াতে কক্সবাজারে অসংখ্য পর্যটক বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার ছুটির দিনেও যথেষ্ট পর্যটক ছিল কক্সবাজারে। প্রায় হোটেলে বেশির ভাগ রুম বুকিং ছিল। সপ্তাহ দুয়েকের মধ্যে পর্যটক আরো বেশি হবে বলে আমরা আশা করছি।

পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসনের নিয়োজিত বিচকর্মী ও সি সেইফ লাইফগার্ড কর্মীরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...

ঈদগাঁওতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত

কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে শাহ ফকির বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১:০৩ মিনিটে এ...

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...