বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দুই পর্যটকবাহী জাহাজ ফিরে এসেছে

ফরিদুল আলম শাহীন, ব্যুরো প্রধান, কক্সবাজার

দীর্ঘ সাড়ে নয় মাস বন্ধ থাকার পর টেকনাফ থেকে ৬১০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন গেল পর্যটকবাহী জাহাজ এমভি পারিজাত ও এমভি রাজহংস।

আজ শুক্রবার দমদমিয়া জেটি ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে পর্যটকবাহী জাহাজ দুটি ছেড়ে যায়। ফিরে আসে সন্ধ্যা সাড়ে ৬ টায়।

বেলা ১টার দিকে জাহাজ দুটি দ্বীপে পৌঁছে য়ায়। এর আগে নাফ নদীর বিভিন্ন জায়গায় বালুচর জেগে ওঠাসহ মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে পর্যটক মৌসুমেও টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল। এদিকে ভোর থেকে টেকনাফ দমদমিয়া জেটি ঘাটে টিকিটের জন্য ভিড় করেন ভ্রমণে আসা পর্যটকরা।

ভ্রমণে আসা গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, প্রথমবার এসেছি, খুবই আনন্দ লাগছে। প্রত্যাশা থাকবে যেন সফলভাবে ভ্রমণ শেষে বাড়ি ফিরতে পারি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান জানান, শুক্রবার সকালে ওই দুটি পর্যটকবাহী জাহাজে করে ৬১০ ভ্রমণকারী সেন্টমার্টিন দ্বীপে রওনা দিয়েছে।

কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরীক্ষামূলক ভাবে এ জাহাজগুলো চলাচল শুরু করেছে। পর্যটকদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।

জাহাজ মালিক সমিতির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, পর্যটকদের পরিবেশ সুরক্ষা সচেতনতা নিশ্চিত করা হয়েছে। পর্যটকদের শতভাগ আনন্দিত করায় আমাদের মূল লক্ষ্য। জেলা প্রশাসকের ছাড়পত্র নিয়ে প্রথমদিনে দুইটি জাহাজে ৬১০ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনে রওনা দিয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ হয়। সাড়ে ৯ মাস পর খুলল এই নৌরুট।

এদিকে সেন্টমার্টিনে জাহাজ যাত্রা উম্মুক্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দীর্ঘ নয় মাস পর সেন্টমার্টিন বাসীর মধ্যে ফিরেছে স্বস্তি।

কারণ এ দ্বীপের ৮০ শতাংশ মানুষ পর্যটন ব্যবসার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। ফলে স্থানীয়দের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ঘটলো আজ শুক্রবার টেকনাফ সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের মধ্যমে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে আটক করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া...