বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ওটিডিএমসির ২৩ বছর পূর্তি উপলক্ষে দু’দিনব্যাপী নৃত্য উৎসব

নিউজ ডেস্ক

বাংলাদেশের একমাত্র ওড়িশী বিদ্যায়তন “ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, চট্টগ্রাম”-এর পথ ২৩ বছরে পর্দাপন উপলক্ষে ২ দিন ব্যাপী ‘থিয়েটার ইন্সটিটিউট, চট্টগ্রাম’এ বৃহৎ নৃত্যমেলার আয়োজন করা হয়েছে।

উৎসবের প্রথম দিন ১৩ ই জানুয়ারি উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রখ্যাত শিক্ষাবিদ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ উপাচার্য প্রফেসর ড. পবিত্র সরকার, প্রধান অতিথি প্রফেসর ড. শিরীণ আখতার, মাননীয় উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা ত্রিপুরার ভুবনেশ্বরী টেলিভিশনের কর্ণধার, বাচিকশিল্পী, নৃত্যশিল্পী শ্রীমতী মনীষা পাল চৌধুরী।

উদ্বোধনী দিনে আগমনী, প্রজাপতি, হাসি-খুশি, শাপলা ও সূর্যমুখী বিভাগের প্রায় ২০০ শিশুশিল্পী অংশ নেবে।

সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের সভাপতি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এর সম্মানিত উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। উৎসবের ২য় দিন ‘ওড়িশী-রবীন্দ্র নৃত্যকলা সন্ধ্যা ও সম্মাননা পর্ব’।

এবার আজীবন সম্মাননা পাচ্ছেন-প্রখ্যাত শিক্ষাবিদ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. পবিত্র সরকার। ‘শিল্প সম্মাননা-২০২৩’ পাচ্ছেন প্রবন্ধ ও গবেষণার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মহীবুল আজিজ ও বাচিকশিল্পী, নৃত্যশিল্পী, ভুবনেশ্বর টেলিভিশনের কর্ণধার মনীষা পাল চৌধুরী।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. শিরীণ আখতার, উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রাবন্ধিক সেলিনা শেলী, সঞ্জয় দেওয়ানজী।

সম্মাননা পর্বের সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের সভাপতি প্রফেসর ড. অনুপম সেন। ওড়িশী ও রবীন্দ্র নৃত্যকলা সন্ধ্যার গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন নৃত্যশিল্পী ও পরিচালক প্রমা অবন্তী।

ওড়িশী নৃত্য পরিবেশনায় থাকছেন তন্বী দাশ, আফসানা ইকবাল হিয়া, নিবিড় দাশ গুপ্তা (আহ্বায়ক), জয়িতা দত্ত,রিয়া বড়ুয়া, তূষি শর্মা, সাথী বিশ্বাস, ময়ূখ সরকার, দিয়া দাশ গুপ্তা, মৈত্রী চক্রবর্তী, অর্জিতা সেন চৌধুরী, তাহিয়া তানভীন দিহান, ঈষিকা দাশ, স্বর্বাণী দত্ত, বৈশাখী বড়ুয়া, শ্রাবণী ধর ও অর্পিতা পাল।

মঞ্চ পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক অরুপ বড়ুয়া, আলোক প্রক্ষেপণে রয়েছেন আদনান সামি, ধারাভাষ্যে রয়েছেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, ফারুক তাহের ও কঙ্কন দাশ। পান্ডুলিপি সম্পাদনা করেছেন অভ্র বড়ুয়া, শব্দ প্রক্ষেপণে রয়েছেন সুমেধ বড়ুয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার...