শুক্রবার, ১ মে ২০২৬

নিপীড়ক চক্রের তিন সদস্য গ্রেপ্তার, কিশোর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে শিশু-কিশোরদের ফুসলিয়ে নিয়ে ধর্ষণ ও যৌন হয়রানি করা একটি চক্রের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে পুলিশ

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা জানান, ১৫ দিন আগে এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা হওয়ার পর তদন্ত করতে গিয়ে পুলিশ চক্রটির সন্ধান পায়।

এরপর ওই চক্রের তিন সদস্য মামুনর রশিদ মামুন ওরফে মেহেদী (২৩), মোহাম্মদ হারুনকে (৫৫) রাউজানের নোয়াপাড়া এলাকা থেকে এবং নগরীর স্টেশন রোডের একটি আবাসিক হোটেল থেকে মিজানুর রহমান ওরফে দেলোয়ার (৪০) নামের আরেকজনকে পুলিশ গ্রেপ্তার করে।

এ অভিযানে রাউজান থেকে ১৫ বছর বয়সী এক কিশোরকেও উদ্ধার করা হয়েছে বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার নোবেল।

তিনি বলেন, “এ চক্রের সদস্যরা মূলত বাস টার্মিনাল, ট্রেন স্টেশন ও বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো শিশু-কিশোরদের টার্গেট করে। তাদের ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিয়ে যৌন নিপীড়ন করে থাকে।”

নোবেল চাকমা বলেন, গ্রেপ্তার মেহেদী বছর কয়েক আগে চাঁদপুরের বাড়ি থেকে পালিয়ে চট্টগ্রামে চলে এসেছিলেন। তাকে রেল স্টেশন এলাকায় পেয়ে কাজ দেওয়ার কথা বলে হারুণ নিজের কাছে নিয়ে যান এবং ‘ধর্ষণ’ করেন। মেহেদী এর পর থেকে হারুণের জন্য শিশু-কিশোরদের ‘সংগ্রহ’ করতেন, বিনিময়ে টাকা পেতেন।

“পাশাপাশি দেলোয়ারও একই কাজ করতেন। এভাবে তারা নিজেরাও আসক্ত হয়ে পড়েন।”

এডিসি নোবেল জানান, গত ২৬ ডিসেম্বর ১০ বছর বয়েসী এক মাদ্রাসা ছাত্রকে বাসে হেলপারের কাজ দেওয়ার কথা বলে নিয়ে যৌন হয়রানির যে ঘটনা ঘটেছিল, তার পেছনে ছিলেন মেহেদী। নগরী থেকে ওই শিশুকে তিনি নিয়ে যান রাউজানের নোয়াপাড়া এলাকায় হারুণের বাসায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়।

ছেলেটির বাবা গত ৩১ ডিসেম্বর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। সেখানে তিনি অভিযোগ করেন, গত ২৬ ডিসেম্বর সকালে তার ছেলে মাদ্রাসা থেকে চৈতন্য গলির বাসায় ফেরার পথে তার সাথে এক ব্যক্তির কথা হয়। ওই ব্যক্তি তাকে রাউজান উপজেলার নোয়াপাড়া নিয়ে যায়। সেখানে একটি বাসায় নিয়ে তার ওপর যৌন নিপীড়ন করা হয়। পরদিন তাকে নগরীর কালুরঘাট ব্রিজ এলাকায় রেখে আসেন ওই ব্যক্তি। পরে স্থানীয় এক পিকআপ চালক শিশুটিকে দেখে তার বাবাকে ফোন করে জানান।

ওই মামলার তদন্ত করতে গিয়েই চক্রটির সন্ধান পায় পুলিশ। রাউজান থেকে ১৫ বছর বয়েসী যে কিশোরকে উদ্ধার করা হয়েছে, তাকেও কয়েক মাস আগে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে দেলোয়ার যৌন হয়রানি করেন এবং পরে তাকে নিয়ে হারুণের দোকানে কাজ দেন বলে পুলিশের ভাষ্য।

এ ঘটনায় কোতোয়ালি থানায় আলাদা মামলা করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা নোবেল।

তিনি বলেন, “কিছু শিশু-কিশোর আছে যারা পালিয়ে বাড়ি থেকে বের হয়ে শহরে চলে আসে। তাদের কোথাও যাবার জায়গা না থাকায় তাদের টার্গেট করে এ চক্রটি। চাকরিসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিয়ে যৌন নিপীড়ন করেন। এভাবে তারা আরও অন্তত দুটি শিশুকেও যৌন নিপীড়ন করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের...

অনুমোদন পেল সিজেকেএস এডহক কমিটি

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) টিটন খীসা স্বাক্ষরিত এক...