শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

দৈনিক বাংলার বিরুদ্ধে কক্সবাজারে ১০০ কোটি টাকার মানহানি মামলা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলার সম্পাদক ও এক প্রতিবেদকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারী) কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (সদর) দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক ইনানী পত্রিকার নির্বাহী সম্পাদক শফিউল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসামী করা হয়েছে দৈনিক বাংলার রিপোর্টার আরিফুজ্জামান তুহিন ও ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টুকে। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী মামলাটি আমলে নিয়ে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আর্জিতে জানা যায়, গত ৬ জানুয়ারী দৈনিক বাংলা পত্রিকার প্রধান শিরোনামে “২৫৫ জনের তালিকায় বদির কেউ নেই” শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে পুলিশের কাছ থেকে ইয়াবা কেনার অ্যাখা দিয়ে মামলার বাদী শফিউল্লাহ’র নামটি সংযোজন করা হয়। পরে মামলার বাদী আসামীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে প্রকাশিত সংবাদের কারণ জানতে চাইলে আসামীরা কোন সদুত্তর দিতে পারেন নি। পরে সংবাদটি দৈনিক বাংলার অনলাইন ভার্সনেও প্রচারিত হয়। কিন্তু অনলাইন ভার্সনের নিউজে বাদী শফিউল্লাহ’র নামটি কেটে দেয়া হয়। দৈনিক বাংলায় মনগড়া এ ধরণের সংবাদ প্রকাশের কারণে শফিউল্লাহ বাদী হয়ে সোমবার সকালে ১০০ কোটি টাকার আর্থিক ও মানহানি মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, মামলার বাদী শফিউল্লাহ বর্তমানে দৈনিক যুগান্তরের পাশাপাশি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক ইনানী পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। তাছাড়া ইতিপূর্বে বৈশাখী টেলিভিশন, দৈনিক সংবাদ ও দৈনিক যুগান্তরে কক্সবাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মামলার বাদী শফিউল্লাহ বলেন, আমি একজন পেশাদার সংবাদকর্মী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার পেশাগত ও ব্যবসায়ীক সুনামে ক্ষুন্ন করার জন্যই দৈনিক বাংলায় এই ধরণের উদ্দেশ্যেপ্রণোদিত সংবাদ পরিবেশন করেছে। যা আর্থিক ক্ষতির পাশাপাশি চরমভাবে আমার মানহানি হয়েছে।

বাদী পক্ষের আইনজীবি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল এবং সিনিয়র আইনজীবী এডভোকেট আয়াছুর রহমান জানান, মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী...

আরও পড়ুন

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...