বুধবার, ১২ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে বিস্ফোরণের ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, গুরুতর আহত মা

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের গৃহবধু মোছাঃ সখিনা বেগম (৩৫) গুরুতর আহত হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬.৩০ মিনিটের দিকে কাপ্তাই সদর ইউনিয়নের বাদশার টিলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দুইজনের নাম মোঃ ইসমাইল মিয়া (৪৫) ও তাঁর ছেলে মোঃ রিফাত (০৭)। তারা সকলেই নতুন বাজারের বাদশা মিয়ার টিলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন বাদশা মাঝির টিলায় আকর্ষিক বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলে দুইজন সদস্য নিহত হয়েছে এবং বাড়ির গৃহবধু একজন সদস্য গুরুতর আহত হয়েছে। তবে বিস্ফোরণটি কোথায় থেকে হয়েছে সেটি এখনো নিশ্চিত করা যায়নি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন। তিনি জানান, ঠিক কেন বা কিসের মাধ্যম থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে সেনাবাহিনীর  একটি বিস্ফোরক   টিম আসছে তারা আসার পর পরীক্ষা করে বিস্তারিত বলা যাবে বলে তিনি জানান।

এবিষয়ে কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে কিছু বিস্ফোরক দ্রব্যের ক্লিপ পাওয়া গেছে। এতে ধারনা করা হচ্ছে ঘটনায় নিহত লোকটি নৌকা নিয়ে সেনাবাহিনির অস্ত্র মহড়া চলে এমন জায়গাতে গিয়েছিল। এবং ওখান থেকে লোহা ভেবে কুড়িয়ে এনেছিলে। যেগুলো আজকে বিস্তোরিত হয়েছে। সেখানে কিছু ওই লোহার অংশ পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের তদন্ত টিম আসবে। তারা আসলে বিস্তারিত বলা যাবে।

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, এই বিস্ফোরণের ঘটনায় দুইজন বাবা ও ছেলেকে হাসাপাতালে আনার পূর্বের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ গৃহবধুর অবস্থা আশঙ্কা জনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...