চট্টগ্রামের কোতোয়ালীতে বিদ্যুৎস্পৃষ্টে এজাহারুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে কোতোয়ালী থানাধীন পাথরঘাটা গঙ্গাবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এজাহারুল একই এলাকার আব্দুর রহমানের ছেলে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, পাথরঘাটা এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এক শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
