বুধবার, ২৯ জুলাই ২০২৬

চকরিয়ায় হস্তশিল্প ও দেশীয় পণ্য মেলা শুরু 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া নারী উদ্যোক্তা সংগঠন চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মুখী সমবায় সমিতি কতৃক আয়োজিত ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ৫ দিন ব্যাপি “হস্তশিল্প ও দেশীয় পণ্য মেলা-২০২৩ ” উদ্বোধন করেন কক্সবাজার -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি ।

মঙ্গলবার(৩ জানুয়ারি) বিকালে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়েছে।

চকরিয়া হস্তশিল্প সমিতির সভাপতি শারমিন জন্নাত ফেন্সির সভাপতিত্বে ও মেলা কমিটির সদস্য সচিব রাজিফুুল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠেয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী ,উপজেলার নির্বাহী অফিসার জেপি দেওয়ান। পৌরসভার মেয়র আলহাজ্ব আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তানিয়া আফরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টো ও জেসমিন হক জেসি,সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মোঃ তফিকুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, মেলা পরিচালনা কমিটির আহবায়ক আবুল মনসুর মোঃ মহসিন, পৌরসভার প্যানেল মেয়র মুজিবুল হক, কাউন্সিলর সাইফুল ইসলাম হিমু, ইফতেখারুল ইসলাম হানিফ, নুরুস শফি, হস্তশিল্পের সম্পাদক ইশরাত হোছাইন এলি, সহসভাপতি রুনা আকতার, কোষাধ্যক্ষ আসমাউল হোসনা লাভলী, নারী উদ্যোক্তা ফাতেমা বেগম রানী, ফারাজানা শিরিন জাহান, তাসমিয়া হোছাইন শৈলী, রাবেয়া ফেরদৌস রাবু, রুজিনা আকতার, খাদিজা বেগম লোপা, লতিফা হোছাইন মিতুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়ায় নারী উদ্যোক্তাদের প্রথম ও বৃহৎ সংগঠন চকরিয়া হস্তশিল্পের সাথে সড়ে তিনশো নারী উদ্যোক্তা রয়েছে উল্লেখ করে স্বাগত বক্তব্যে শারমিন জন্নাত ফেন্সি বলেন, এই অঞ্চলের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০২০ সালে চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মুখী সমবায় সমিতি গঠন করা হয়। এই সংগঠনের নারী উদ্যেক্তারা অনলাইন ও অফলাইনের মাধ্যমে তাদের নিজেদের তৈরি পণ্য বিক্রি করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও স্থানীয় রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতায় হস্তশিল্প মেলার মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরাই মুল উদ্দেশ্য বলে জানান এই নারী নেত্রী। এ মেলা আগামী ৭ জানুয়ারি শনিবার পর্যন্ত চলবে বলে জানান তিনি। মেলায় উদ্যোক্তাদের হাতের তৈরি বিভিন্ন পণ্যের পাশাপাশি দেশীয় পণ্যের সমাহার লক্ষ্য করা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...