বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিদেশী ৪০ কবি’র অংশগ্রহণে কক্সবাজারে আন্তর্জাতিক কবিতা মেলা শুরু শুক্রবার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারে ৩ দিনব্যাপী দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ২০২২ শুক্রবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। প্রতিবারের মতো “মানবিক সৌন্দর্যের জন্য কবিতা” প্রতিপাদ্যে এবারের শ্লোগান নির্ধারণ করা হয়েছে “শান্তির পৃথিবীর চাই, শুদ্ধাচারি স্বদেশ চাই”।

এবারের আয়োজনের বিস্তারিত বিষয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা বাস্তবায়ন কমিটি।

সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলাম জানান, বিশ্বব্যাপী একটি শান্তির বার্তা প্রেরণের জন্য এবারের আন্তর্জাতিক কবিতা মেলা। মেলায় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের ৪০ জন কবি স্বশরীরে এবং অনলাইনে আরো ২৭ জন কবি অংশ নিবেন। এর বাইরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও দেড় শতাধিক কবি অংশ নিবেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ৮ টায় কক্সবাজার কেন্দ্রিয় শহিদ মিনারে ঘোষণা পাঠের মধ্যদিয়ে শুরু হবে এ মেলা। মেলার প্রথম দিন কবিতার সাম্পান যাত্রা হয়ে মহেশখালীর আদিনাথ প্রাঙ্গনে দুপুর পর্যন্ত অনুষ্ঠান মালা রয়েছে। এরপর বিকালে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরীর শহিদ সুভাষ হলে রয়েছে নানা অনুষ্ঠান মালা। এর পরের দিন শনিবার ও রোববার দুইদিন ব্যাপী রয়েছে অন্যান্য অনুষ্ঠানও।

তিনি জানান- কবিতা পাঠ, শান্তির প্রার্থনা, শান্তির সাম্পান ভাসান, আবৃত্তি, নাটক, গান, ফানুস উত্তোলনসহ নানা কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক মেলার ৩ দিন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন। ইতিমধ্যে অনুষ্ঠানে অংশ নিতে বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে অতিথি কবিরা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা দিয়েছেন। এ আয়োজনের মধ্যদিয়ে সমুদ্র শহরের বিশ্ব পরিচিতির পাশাপাশি শান্তির নতুন বার্তা প্রেরণ করা হবে।

বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নুপা আলম এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবি দিলওয়ার চৌধুরী, বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক কবি আসিফ নূর, আলম তৌহিদ, সদস্য অন্তিক চক্রবর্তী, নিধু ঋষি ও দীপক শর্মা দীপু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

শিবুকান্তি দাশ-এর দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে ঝুম টিনের চালে নূপুর বাজে রুমজুম রুমজুম ভেলা ভাসাই দুষ্ট ছেলে মাছ ধরতে যায় উঠোন জুড়ে জল থইথই...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর মায়াহীন মমতাহীন প্রেমহীন জীবন। হোমিওপ্যাথি ডোসের মতোই মৃত্যুর শহরে খুব আস্তে তিনি পাঠিয়ে দেন।রাত আসে রাত যায় শূন্যতায়- ভাড়ি...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

পটিয়া মালঞ্চের চার যুগপূর্তিতে সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন কালে বক্তারা বলেন, আজকে সমাজে যে অবক্ষয় চলছে তা থেকে উত্তরণ...