শনিবার, ১৩ জুন ২০২৬

সচেতন সাংবাদিকতা সমাজের পথপ্রদর্শক: চট্টগ্রাম প্রেস ক্লাবে চসিক মেয়র

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, আপনারা দেশের সচেতন নাগরিক। সচেতন সাংবাদিকতা সমাজের পথপ্রদর্শক। আপনারা সমাজের চোরা কারবারিদের বিরুদ্ধে লেখেন, ব্যাংক লুটরাদের বিরুদ্ধে লেখেন। সমাজের যেখানেই অন্যায়-অনাচার দেখা যায়, সেখানেই আপনাদের সরব উপস্থিতি লক্ষ্যনীয়। আপনাদের দিকে তাকিয়ে থাকে পুরো দেশের জনগণ। তাই আপনাদের সবসময় সতর্কতার সহিত কাজ করতে হয়। এতে করে সকল ষড়যন্ত্র, অর্থশক্তি, পেশীশক্তিকে নস্যাৎ করা সম্ভব।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী উক্ত কথাগুলো বলেন।

দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী।

প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব মুক্তিযুদ্ধের সপক্ষের প্রতিষ্ঠান। এই ক্লাবে মাননীয় প্রধানমন্ত্রী এসেই জাতির পিতার ম্যুরাল উদ্বোধন করেছেন। গত ২ মেয়াদে আমার সভাপতি থাকাকালীন সময়ে ব্যবস্থাপনা কমিটির সকল কর্মকর্তা যেভাবে সহযোগিতা করেছেন, সেজন্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিকীর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

এ সময় মঞ্চে ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভপতি সালাহউদ্দিন মো. রেজা, সহ সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, মোয়াজ্জেমুল হক, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মহসিন চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়াসহ পুরো কক্সবাজার জেলার জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।আগামীকাল ১৩ জুন এক দিনের...

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রীর আশা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট–পরবর্তী...

ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিশ্ব অর্থনীতির পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজেট ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে স্থানীয় ব্যাংক থেকে সরকারের ঋণ...

সিডিএর নতুন চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার...