বুধবার, ১২ আগস্ট ২০২৬

সম্মাননা পেলো চট্টগ্রামের ৪২ সেরা করদাতা

নিজস্ব প্রতিবেদক

দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে স্বেচ্ছায় কর প্রদানে অনুপ্রাণিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম বিভাগের ৫টি জেলা (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) হতে ২০২১-২২ করবর্ষে সর্বোচ্চ ও দীর্ঘ সময় কর প্রদানকারীদের সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়েছে।

বুধবার (২৮শে ডিসেম্বর) দুপুরে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক অনুষ্ঠানে সেরা করদাতাদের এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী সেরা করদাতাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, নারীরা একসময় ছিলো অবরোধবাসিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করার পর নারীর ক্ষতায়নের উপর গুরুত্বারোপ করেছেন। এর ফলে জাতীয় সংসদের স্পীকার থেকে শুরু করে সকল ক্ষেত্রে নারীরা ভূমিকা রাখছে। আজ নারীরা সর্বোচ্চ করদাতা সম্মানে ভূষিত হয়েছে। এদেশ আমাদের সুতরাং, আমাদেরকেই এদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। তাই সামর্থ্য অনুযায়ী প্রত্যেক নাগরিকের কর্তব্যবোধের জায়গা থেকে কর প্রদান করতে এগিয়ে আসা উচিত।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ৫ জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন পর্যায়ে দীর্ঘসময় কর প্রদানকারী ১২ জন, সর্বোচ্চ কর প্রদানকারী ১৮ জন, সর্বোচ্চ মহিলা কর প্রদানকারী ৬ জন ও সর্বোচ্চ তরুণ কর প্রদানকারী ৬ জনসহ মোট ৪২ জন করদাতাকে এ সম্মাননা দেওয়া হয়।

কর কমিশনার (আপীল) সফিনা জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চট্টগ্রাম এর মহাপরিচালক মো: মাহবুবুজ্জামান, কর আপীল ট্রাইব্যুনালের সদস্য মকবুল হোসেন পাইক, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।

অনুষ্ঠানে সেরা করদাতাদের পাশাপাশি কর কমিশনার মোঃ ইকবাল বাহার, কর কমিশনার সামিয়া আখতার, কর কমিশনার মোঃ শাহাদাৎ হোসেন সিকদার, কর কমিশনার নিতাই চন্দ্র দাশ, কর কমিশনার ছাবিনা ইয়াসমিন বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...