বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে জিদান!

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী তারকা ও সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। এমন খবর চাউর হয়েছে ফরাসী গণমাধ্যমগুলোতে। পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী দুই আর্জেন্টাইনেও চোখ রাখছে ব্রাজিল। পছন্দের তালিকায় আছে পচেত্তিনো ও মার্সেলো গ্যালার্দোর নামও।

কাতারে হেক্সা জয়ের মিশনে গিয়ে খালি হাতেই ফিরতে হয়েছে তারকাবহুল ব্রাজিলকে। পরপর দুই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো সেলেসাওদের। এমন ব্যর্থতায় দলের দায়িত্ব ছেড়েছেন কোচ তিতে। এরপর থেকেই আলোচনা হচ্ছে কে হতে যাচ্ছেন ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ।

বর্তমানে কাজ নেই এমন কাউকেই খুঁজছে সেলেসাওরা। যিনি খুব দ্রুতই তারকাবহুল এ দলটির হাল ধরবেন। তার মধ্যে অন্যতম ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার জিনেদিন জিদান। সবশেষ রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে নতুন কোন দলের সঙ্গে যুক্ত হননি জিদান। এছাড়া যিনি রিয়ালকে জিতিয়েছেন টানা তিন চ্যাম্পিয়ন্সলিগ শিরোপা তার অভিজ্ঞতার প্রশ্ন তোলাই হবে বোকামি। যদিও গুঞ্জন আছে, জিদানের ইচ্ছা নিজ দেশ ফ্রান্সের কোচ হওয়া। তবে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা না জিতলেও কোচ দিদিয়ের দেশমেই আস্থা ফ্রান্সের। আর তাই তো জিদানকে খুঁজতে হবে অন্য কোনো জাতীয় দলের ঠিকানা।

ফরাসি গণমাধ্যম লেকিপে বলছে, জিদানের পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ব্রাজিল। কেননা ব্রাজিল তাদের প্রথা ভেঙ্গে নিতে চায় বিদেশী কোনো কোচ। সেখানে খুব ভালোভাবেই উতরে গেছেন সাবেক এ সুপারস্টার।

জিদান ছাড়াও ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় আছেন দুই আর্জেন্টাইন মার্সেলো গ্যালার্দো ও মরিসিও পচেত্তিনো। যাদের দুজনই এখন বেকার সময় কাটাচ্ছেন। এছাড়া নাম আছে জার্মানির টমাস টুখেল, স্প্যানিশ রবার্তো মার্টিনেজসহ রাফায়েল বেনিতেজের নাম। তবে শেষ পর্যায়ে এসে কার হাতে উঠতে যাচ্ছে নেইমার-অ্যান্টনি-রিচার্লিসনদের দায়িত্ব, সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

আরও পড়ুন

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...