বুধবার, ২৯ জুলাই ২০২৬

শীতকালে সুস্থতায় যে খাবার খাবেন

চট্টগ্রাম নিউজ ডটকম:

বাড়ছে শীতের তীব্রতা । মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক। শীতের কারণে কষ্ট পোহাতে হচ্ছে শিশু ও বয়স্কদের। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর আধিক্য।শীতের মৌসুম আসা মানেই চামড়া ফাটবেই। সেই সঙ্গে সর্দি, কাশি, জ্বর তো আছেই।

শীতের শুরুর দিকে দেহের চামড়ায় রুক্ষতা দেখা দেয়। তার সঙ্গে অনেকের আবার আবহাওয়া বদল মানেই সর্দি, কাশি, জ্বর। তাই শীতে সুস্থ থাকতে প্রয়োজন বিভিন্ন পুষ্টিকর উপাদান। যা খেলে শরীর সুস্থ ও সতেজ থাকবে।

আসুন জেনে নিই কোন ৫টি খাদ্য নিয়মিত খেলে আপনি শীতের মৌসুমেও সজীব থাকবেন।

১. মধু বা গুড়

শীতে চিনির বিকল্পে মধু বা গুড় ব্যবহান করুন। মধু ভিটামিন, খনিজ পদার্থ ও অন্যান্য পুষ্টিগুণে ভরপুর। প্রতিদিন সকালে এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে খেয়ে নিন। এদিকে গুড়ে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

২. ঘি

অনেকের ধারণা ঘি খেলে ওজন বেড়ে যায়। তবে অন্য সব স্নেহজাতীয় পদার্থের তুলনায় ঘি অনেকটাই স্বাস্থ্যকর। এটি অস্থিসন্ধির সক্ষমতা বজায় রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ত্বক উজ্জ্বল করে। মূলত অন্যান্য স্নেহজাতীয় পদার্থের তুলনায় ঘিয়ের আণবিক গঠন অনেকটাই ছোট। সেজন্য ঘিয়ে ঝুঁকি কম।

৩. ভিটামিন ‘সি’ জাতীয় খাবার

শীতের মৌসুমে ভিটামিন ’সি’ জাতীয় খাবার বেশ উপকারি। শরীরে এ চাহিদা পূরণে ‘সাইট্রাস’ জাতীয় ফলের বিকল্প নেই। পাতিলেবু, কমলা প্রয়োজনীয় ভিটামিন ’সি’ এর জোগান দেওয়ার পাশাপাশি ফাইবারের ঘাটতি মেটায়। এছাড়াও পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে।

৪. পালং শাক

পালং শাক অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এবং ক্যানসার প্রতিরোধক গুণে সমৃদ্ধ। যা শীতের মৌসুমে হয়ে উঠতে পারে আপনার সুপার ফুড। এতে রয়েছে ভিটামিন ও মিনারেল। এছাড়াও শাকটি বাড়তি ওজন কমাতেও বেশ কার্যকর।

৫. মূল জাতীয় সবজি

মূল জাতীয় সবজি যেমন বিট, গাজর, শালগম ইত্যাদি শীতের মৌসুমে প্রচুর পরিমাণ পাওয়া যায়। এ জাতীয় সবজি ভাল কোলেস্টেরল বাড়াতে এবং খারাপ কোলেস্টরল কমাতে বেশ উপকারি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...