সোমবার, ১৫ জুন ২০২৬

১৯তম মৃত্যুবার্ষিকীতে অধ্যাপক খালেদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল রাউজান প্রেসক্লাব

রায়হান ইসলাম , রাউজান

সাংবাদিকতা জগতের পথিকৃৎ দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ খালেদের ১৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দ। 

বুধবার (২১ ডিসেম্বর) রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের দারোগাবাড়িস্থ কবরস্থানে মরহুমের কবর জেয়ারত শেষে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমূখ।

উল্লেখ্য, অধ্যাপক মোহাম্মদ খালেদ ১৯২২ সালের ৬ জুলাই অবিভক্ত ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনাতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের দারোগা বাড়িতে। পিতা আবদুল হাদি, মাতা তামান্না বেগম। গত ২০০৩ সালের ২১ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কুমিল্লা হাইওয়ে রিজিয়নে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ কর্মসূচির...

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি...

বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের...

মৌলভীবাজারের সাজ্জাদুলের পরিবেশবান্ধব পলিথিন-ঢেউটিন উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

পচা ও পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন এবং...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে...

আরও পড়ুন

আনোয়ারার পরৈকোড়া নিজ বাড়িতে মা-মেয়ে খুন, ৫ বছরের শিশু সন্তান আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নে চেনামতি বড়ুয়া পাড়ায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায়...

ফটিকছড়িতে চাঁদের গাড়ির ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানপুর বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পারভিন আক্তার (৫৫) নামের এক মহিলা অটোরিকশা যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। তিনি ধর্মপুর ইউনিয়নের হাবিলাস তালুকদার...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম ও পরিচয় মিলেনি এখনো । শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া সফরকালে তিনি আনুষ্ঠানিকভাবে...