শনিবার, ৪ জুলাই ২০২৬

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া সফরকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ দুই প্রশাসনিক ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পেকুয়া পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং আধুনিক নগর সুবিধা নিশ্চিত করার নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে পেকুয়াকে একটি আধুনিক ও বাসযোগ্য পৌর শহরে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পেকুয়াকে পৌরসভায় উন্নীত করা ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। জনগণের সেই প্রত্যাশা পূরণ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পৌরসভার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। পেকুয়াকে পৌরসভা ঘোষণার প্রক্রিয়াও তার উদ্যোগে বাস্তবায়িত হয়েছে বলে জানা যায়।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে পেকুয়ায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন পৌরসভা প্রতিষ্ঠার ফলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

শনিবার সন্ধ্যায় নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি (এনআইসিএআর) এর ১২০তম সভায় মাতামুহুরী উপজেলার গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। চকরিয়া উপজেলার দক্ষিণাঞ্চলের ইউনিয়নগুলোকে নিয়ে এই নতুন প্রশাসনিক ইউনিট মাতামুহুরী উপজেলা গঠন করা হয়েছে।

৭টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত। ইউনিয়নগুলো হচ্ছে, বদরখালী, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, সাহারবিল, ভেওলা মানিকচর, ঢেমুশিয়া এবং কেনাখালী।

মাতামুহুরী নদীর তীরে অবস্থিত এই উপজেলার আয়তন ১৪৩ দশমিক ৮ বর্গ কিলোমিটার।

নতুন পৌরসভা ও উপজেলার ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত এ জনপদের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
তাদের দাবি, পৃথক উপজেলা ও পৌরসভা গঠনের দাবি দীর্ঘদিনের হলেও এবার তা বাস্তবে রূপ পেয়েছে।

স্থানীয়দের মতে, নতুন প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার ফলে নাগরিক সেবা আরও সহজলভ্য হবে।
উন্নত সড়ক যোগাযোগ, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ণ এবং বিভিন্ন সরকারি সেবা দ্রুত প্রাপ্তির সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি প্রশাসনিক কাজের জন্য দূরবর্তী এলাকায় যাতায়াতের প্রয়োজন কমে আসবে, ফলে সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হবে।

তারা আরও বলেন, নতুন উপজেলা ও পৌরসভা গঠনের মাধ্যমে পেকুয়া, চকরিয়া এবং আশপাশের এলাকার বিপুল জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে। এতে স্থানীয় অর্থনীতি গতিশীল হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই...

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ...

চকবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে...

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন...

আরও পড়ুন

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই শহর আমাদের সবার। তাই শহরের জলাবদ্ধতা নিরসনে এবং একে পরিচ্ছন্ন রাখতে সবার আগে নগরবাসীকে সচেতন...

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের ৪র্থ বার্ষিক সাধারণ সভা আজ ৩ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরবাড়ীস্থ...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে ঘাটে তোলার সময় ৩ হাজার ১০০ লিটার ভোজ্যতেলসহ একটি লাইফবোট জব্দ করেছে কোস্ট গার্ড।শুক্রবার...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আসহাবুল আরাফ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের...