রবিবার, ১৪ জুন ২০২৬

নিখোঁজ ছাত্রলীগের নেতা সালাউদ্দিনকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

রাজস্থলী, রাঙ্গামাটি, বান্দরবান সড়কে ২৪ ঘণ্টা হরতালের ডাক

চাইথোয়াইমং মারমা, রাজস্থলী প্রতিনিধি :

রাঙ্গামাটির রাজস্থলীতে নিখোঁজ ছাত্রলীগের নেতার সন্ধান ১৩ দিনেও সন্ধান মেলেনি। দুই দফা বেঁধে দেয়া আল্টিমেটাম শেষে রাজস্থলী, রাঙ্গামাটি ও বান্দরবান সড়কে (মঙ্গলবার, বুধবার, ) ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছেন বাঙ্গালহালিয়া নাগরিক পরিষদ।

রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নিখোঁজ সালাউদ্দিনের উদ্ধারের দাবিতে দ্বিতীয় দফা আন্দোলনে কর্মসূচি আলোকে বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক কমিটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল টি বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে বাঙ্গালহালিয়া বাজারের উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে পুনরায় বাজার চত্বরে যাত্রী ছাউনীর সামনে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন আন্দোলন কমিটির সভাপতি এমদাদুল হক মিলন, সদস্য সচিব রেজাউল আলম, পুলক বড়ুয়া,ডালিম বড়ুয়া, জাহাঙ্গীর আলম চৌধুরী, শামসুল আলম, পুলক চৌধুরী, সাবেক ইউপি সদস্য জয়নুল আবেদীন, মোতালেব হোসেন, আব্দুল জলিল মোড়ল, ইউপি সদস্য বাদশা আলমঙ্গীর, শফিকুল ইসলাম মিঠু , মিজানুর রহমান, মাসুম সরদার, মাসুম তালুকদার, নয়ন চৌধুরী, কাইয়ুম হোসেন মিরাজ প্রমুখ।

বিক্ষোভ মিছিল বক্তরা বলেন, নিখোঁজ সালাউদ্দিন রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী পাড়া নামক এলাকায় নিখোঁজ হয়েছেন দীর্ঘ ১৩ দিন অতিবাহিত হলেও এখনো তার কোন সন্ধান এখনো মিলেনি।তাই নিখোঁজ সালাউদ্দিনকে উদ্ধার না হওয়া পর্যন্ত নাগরিক কমিটির দিন দিন কঠোর কর্মসূচি হাতে নিবেন বলে জানান। আন্দোলনের ৩য় কর্মসূচির অংশ হিসেবে আগামী মঙ্গলবার, বুধবার ২৪ ঘন্টা সড়ক অবরোধের ঘোষণা দেন আন্দোলন কমিটির সভাপতি এমদাদুল হক মিলন। ২৪ ঘন্টা অবরোধ শিথিল থাকবে নিত্য প্রয়োজনীয় পণ্যের পরিবহন, এম্বুলেন্স, স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, শিক্ষক বৃন্দ, সাংবাদিক। নিখোঁজ সালাউদ্দিন রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রয়াত মজিবুর রহমানের চতুর্থ ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ফোরকান হোসেন মুন্না ছোট ভাই ।গত ৪ঠা ডিসেম্বর ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী পাড়া নামক এলাকা থেকে নিখোঁজ হয়। তাকে উদ্ধারের দাবিতে রাজস্থলী উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন সচেতন নাগরিক কমিটি। বাঙ্গালহালিয়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সমাবেশ দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

আরও পড়ুন

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায়...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫)।শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা...