রবিবার, ১৪ জুন ২০২৬

পটিয়ায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল যুবকের

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

পটিয়ায় পৃথক দুই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১ জন নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ১১টায়  উপজেলার কেলিশহর ইউনিয়নে ৩নং ওয়ার্ড দাশ পাড়ায় বসতবাড়িতে আগুন লেগে স্বপন দাশের পুত্র নয়ন দাশ(৩৬) অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, রান্নার চুলা থেকে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় নয়ন দাশ তার পুত্রকে ঘর থেকে বাইরে নিয়ে এসে আসবাবপত্র উদ্ধারের আশায় পুনরায় গৃহে প্রবেশ করে। এসময় আগুনের ধোঁয়া এবং তাপে সেখানে আটকে পড়ে সে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা নিয়ে যেতে বলেন৷ এসময় তাকে ঢাকা নিয়ে যাওয়ার পথে সেখানে তার মৃত্যু ঘটে।

পটিয়া ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাত ১টার সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এদিকে রাত ২টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হিন্দু পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৭টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। এতে কোন ব্যক্তি আহত না হলেও সম্পদের ক্ষয়-ক্ষতি হয়।

পটিয়া ফায়ার সার্ভিসের ফায়ার লিডার তপু বড়ুয়া জানান, আগুন লাগার ঘটনা শুনে আমরা ১১টায় কেলিশহরে ছুটে যায়, আমরা যাওয়ার পূর্বেই ৪টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। রাত ১টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এরমধ্যেই কোলাগাঁও ৫নং ওয়ার্ডে আগুন লাগার খবর এলে রাত ২টায় সেখানে ছুটে যায়। সেখানে ৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরো জানান দুই জায়গায় আগুন লাগার ঘটনায় মোট ৯টি ঘর সহ প্রায় ১০ লক্ষ টাকা সমপরিমাণ ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে আগুনে পুড়ে নয়ন দাশের মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

আরও পড়ুন

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) এবং পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম ও পরিচয় মিলেনি এখনো । শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া সফরকালে তিনি আনুষ্ঠানিকভাবে...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায়...