সোমবার, ৩ আগস্ট ২০২৬

ঝটপট তৈরি করুন ইলিশের ডিমের কাবাব

চট্টগ্রাম নিউজ ডটকম

ইলিশ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। ছোট বড় সবারই পছন্দের তালিকায় ইলিশের নাম শোনা যায়। আর পছন্দের এই ইলিশের রয়েছে অনেক ধরনের সহজ এবং সুস্বাদু রান্না। ইলিশের পাশাপাশি ইলিশের ডিমেরও রয়েছে মজাদার সব রান্না। তেমনি একটি রান্না হলো ইলিশের ডিমের কাবাব।

রান্নার পদ্ধতি দেখে নিন-

উপকরণ :

ইলিশ মাছের ডিম (২ কাপ)

পেঁয়াজ কুচি (১ কাপ)

মরিচ কুচি (৩ চা চামচ)

ধনিয়াপাতা কুচি (আধ কাপ)

শুকনো মরিচের গুঁড়া (১ চা চামচ)

হলুদের গুঁড়া (১/৪ চা চামচ)

টালা জিরার গুঁড়া (আধ চা চামচ)

কাবাব মশলা (আধ চা চামচ)

চালের গুঁড়া বা কর্ণফ্লাওয়ার (১/৪ কাপ)

তেল

সামান্য লেবুর রস

পরিমাণমতো লবণ
প্রণালী :

প্রথমে সব উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিন। এরপর কড়াইতে তেল গরম হতে দিন। এবার মিশ্রণটিকে বল অথবা চ্যাপটা করে গরম তেলে ভাজুন। খেয়াল রাখবেন চুলার আঁচ যেনো মাঝারি থাকে, তা না হলে কাবাব পুরে যাবে। ভাজা হয়ে গেলে পরিবেশন করুন ধোঁয়া ওঠা ভাতের সাথে গরম গরম ইলিশের ডিমের কাবাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...