সোমবার, ১৫ জুন ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৫ জন।

শনিবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১২৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন

বর্তমানে সারাদেশে মোট ৭৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪০৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৪৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬১ হাজার ২৬৩ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৩৮ হাজার ৬৬২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২২ হাজার ৪৪১ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কুমিল্লা হাইওয়ে রিজিয়নে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ কর্মসূচির...

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি...

বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের...

মৌলভীবাজারের সাজ্জাদুলের পরিবেশবান্ধব পলিথিন-ঢেউটিন উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

পচা ও পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন এবং...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে...

আরও পড়ুন

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।রোববার (১৪ জুন) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ শাকিল (২২) নামে এক তরুণ ইলেকট্রিক মিস্ত্রির।রবিবার (১৪ জুন) সকাল...

আনোয়ারার পরৈকোড়া নিজ বাড়িতে মা-মেয়ে খুন, ৫ বছরের শিশু সন্তান আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নে চেনামতি বড়ুয়া পাড়ায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায়...

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) এবং পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে...