সোমবার, ২৭ জুলাই ২০২৬

চট্টগ্রা‌মে অস্ত্রসহ ভিখারি গ্রেফতার

ডবলমুরিং থানার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব‌্যবসায়ী, কি‌শোর গ‌্যাং লিডার মোঃ শাহেদ ওরফে ভিখারি (২৫) কে গ্রেফতার করেছে পু‌লিশ। এসময় তার কাছ থে‌কে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হ‌য়ে।

আজ ১৩ জুন, রোববার ভোরে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ পানওয়ালা পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

পু‌লিশ জানায়, ‘ভিখারি অত্যন্ত ধূর্ত ও ভয়ঙ্কর সন্ত্রাসী। ডবলমুরিং থানার শীর্ষ মাদক ব্যবসায়ী সে। সে এলাকপর কিশোরদের নিয়ে গ‌ড়ে তু‌লেন কি‌শোর গ্যাং। সে বিভিন্ন স্থান থেকে মাদক এনে আগ্রাবাদ এলাকায় বিলি করত।

এই মাদক বিক্রির জন্য ভিখারির আলাদা ১২ থেকে ১৪ জনের দল আছে। কেউ তার বিরুদ্ধে বা মাদকের বিরুদ্ধে কথা বললে কিশোর গ্যাং লেলিয়ে দেয়। তার দলের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ ব্যাপারীপাড়া এলাকায় মাদক বিরোধী কমিটি করায় কমিটির সদস্যদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ভিখারি বাহিনী। এতে ২ জন মারাত্মকভাবে আহত হয়। এছাড়া তার একটি আলাদা টর্চার সেলও আছে। তার বিরুদ্ধে কেউ কিছু বললে সেখানে নিয়ে নির্যাতন করা হয়।

তার বাহিনী ছিনতাইয়ের সাথেও জড়িত। ভিখারি দুইটি বিয়ে করে এবং তার একাধিক বান্ধবী আছে। এসব বান্ধবী বিভিন্ন মানুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে। এরপর সুযোগ বুঝে ঘরে মানুব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেয়। এসব বান্ধবীকে কনভিন্স করতে সে বুকে ব্লেড দিয়ে কেটে তাদের নাম লিখে!

তার শৈশব খুব আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে যায়। তাই তার বন্ধুরা তাকে ভিখারি নাম দেয়। কিন্তু এখন সেই বন্ধুরাই তাকে ‘বস’ ডাকে। তার বাহিনীর কয়েক সদস্য তারই বন্ধু।

তার বেতনভুক্ত বেশ কয়েকজন কর্মচারী আছে যাদের দায়িত্ব পুলিশ আসলেই তাকে তথ্য দেওয়া। এ কারণেই তাকে ধরতে বেশ বেগ পেতে হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮ টি মামলা রয়েছে। ইতোমধ্যে ৫ বার গ্রেফতারও হয়েছে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে পানওয়ালাপাড়ায় অভিযান চালিয়ে ভিখা‌রি‌কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি এলজি, ১রাউন্ড কার্তুজ ও ৫০ টি ইয়াবা উদ্ধার করা হয়।

ভিখারিসহ তার ২ জন পলাতক সহযোগীর বিরুদ্ধে অস্ত্র এবং মাদক আইনে ২ টি মামলা রুজু করা হয়েছে ব‌লেও জানান তি‌নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...