রবিবার, ১৪ জুন ২০২৬

সাতকানিয়ায় হেফজখানার ছাত্রকে বেত্রাঘাত, চমেক হাসপাতালে প্রেরণ

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় হেফজখানায় পড়ুয়া হাবিবুর রহমান বাবলু (১০) নামে এক ছাত্রকে নির্দয়ভাবে বেত্রাঘাত করেছেন মাওলানা আহমদ শফি (৪০) নামে একই মাদ্রাসার এক শিক্ষক।

গত বৃহস্পতিবার বিকালে উপজেলার ছদাহা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মাইজ পাড়া ছদাহা আয়শা ইসলামিয়া ট্রাষ্ট এতিমখানা ও হেফজখানা নামে এক মাদ্রাসায় এ ঘটনা ঘটে। বাবলু একই এলাকার সৌদি আরব প্রবাসী আবদুর রশিদের ছেলে।

আজ (শনিবার) সকালে ছাত্রটিকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে ছাত্রটির মা বাদী হয়ে আজ (শনিবার) সন্ধ্যার দিকে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে ছাত্রটির মা হাছিনা আক্তার বলেন, বিগত এক মাস ২৮ দিন আগে আমার ছেলেকে আয়েশা ট্রাষ্টে হেফজ করার জন্য দিয়েছিলাম। এর আগে ছেলে প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়া লেখা করেছে। হুজুর আহমদ শফি ঘটনার কয়েকদিন আগে মাদ্রাসার গেইট দেওয়ার জন্য আমার কাছ থেকে দুই লাখ দাবী করে। তখন আমি বলি, ছেলের বাবা বিদেশ থাকে। সম্প্রতি আমার একটা মেয়েকে বিয়ে দিয়েছি। ছেলের হেফজ শেষ হলে সামর্থ্যে যা পারি তা মাদ্রাসাকে সহায়তা করব। তিনি আরও বলেন, মাদ্রাসাটি আমার পাড়ার মধ্যে অবস্থিত। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ছেলে ছুটিতে বাড়ি আসে। গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বাড়ি না আসায় হুজুরকে ফোন দিলে তিনি আমাকে বলেন, ছেলে পড়া শেষ করতে পারেনি। তাই এ সপ্তাহে সে বাড়ি যাবে না। পরে বৃহস্পতিবার বিকাল বেলা মাদ্রাসার দেওয়াল টপকিয়ে পালিয়ে বাড়ি আসলে দেখি তাকে সারা শরীরে বেত দিয়ে নির্দয়ভাবে পেটানো হয়েছে। মূলত হুজুরের দাবীকৃত দুই লাখ টাকা না দেওয়ায় ছেলেকে দুষমনি করে পিটিয়েছে হুজুর। সাতকানিয়া হাসপাতালে চিকিৎসারত ছেলেকে আজ (শনিবার) উন্নত চিকিৎসার জন্য ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেছেন। এ ঘটনায় আমি থানায় হুজুরের বিরুদ্ধে বিচার চেয়ে মামলা করেছি।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক ও ছদাহা আয়শা ইসলামিয়া ট্রাষ্ট এতিমখানা ও হেফজখানার পরিচালক মাওলানা আহমদ শফি মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, ছেলেটি পড়া-লেখায় অমনোযোগী ও ফাঁকি দিচ্ছে। তাই শাসন একটু বেশি হয়েছে। এ ব্যাপারে কয়েকজন ইউ.পি সদস্যসহ মাদ্রাসার অফিসে বসে বিষয়টি সমাধান করেছি এবং ছেলেটির মায়ের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছি। তবুও পাড়ার লোকজন এসে আমাকে মারধর করেছে। টাকা চাওয়ার বিষয়ে তিনি বলেন, ট্রাষ্টের পক্ষ থেকে সব ছাত্রদের ফ্রি খাওয়ানো ও থাকার ব্যবস্থা রয়েছে। এখানে টাকা চাওয়ার প্রশ্নই আসে না।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. এ পি বণিক বলেন, ছেলেটির অবস্থা তেমন ভালো না। যে কোন সময় খারাপ হয়ে যেতে পারে। অতি সহসা তার উন্নত চিকিৎসা প্রয়োজন। তাই চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে ছেলেটিকে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, শিক্ষক কর্তৃক ছাত্রকে পেটানোর ঘটনাটি খুবই নির্মম। ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় ছাত্রটির মা হাছিনা আকতার বাদী হয়ে মাওলানা আহমদ শফি ও মো.লোকমান নামে দুইজনকে আসামী করে আজ সন্ধ্যার দিকে থানায় মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

আরও পড়ুন

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) এবং পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম ও পরিচয় মিলেনি এখনো । শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া সফরকালে তিনি আনুষ্ঠানিকভাবে...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায়...