রবিবার, ১৪ জুন ২০২৬

৫৫ বছর পর কাপ্তাই এলপিসি শাখার নতুন মেশিনারিজ চালু

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

দীর্ঘ ৫৫ বছর পর কাপ্তাইয়ের বিএফআইডিসি প্রতিষ্ঠানের এলপিসি শাখার নতুন স্থাপিত মেশিনারিজ উদ্বোধন করেছেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো.শহিদুল ইসলাম।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিএফআইডিসি প্রতিষ্ঠানের লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ইউনিটের এলপিসি শাখায় এ উদ্বোধন করা হয়।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে এলপিসি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দীর্ঘ ৫৫ বছর পর ৪৫ লাখ টাকার নতুন মেশিনারিজ স্থাপন করা হয়। উন্নত টেকসই আসবাবপত্র তৈরির লক্ষ্যে লেকার পলিশের ওয়াটার স্প্রেবুথ, ভাটিক্যাল বেল্ট সেত্তার মেশিন, টেবিল সেত্তার মেশিন, জিগস মেশিন ও ডাবল সাইড থিকনেস প্লানার মেশিনসহ বিভিন্ন নতুন মেশিনারিজ পরিদর্শন ও উদ্বোধন করেন বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত  সচিব।

তিনি বলেন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন সকল ইউনিটকে আরও আধুনিকায়ন ও লাভজনক প্রতিষ্ঠান করে গড়ে তোলা হবে। ইতিমধ্যে আরও অনেক প্রজেক্ট হাতে নেয়া হয়েছে।

কাপ্তাই এলপিসি ইউনিট শাখা সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিত রায় বলেন, দীর্ঘ ৫৫ বছর পর এ প্রতিষ্ঠানে বনশিল্প চেয়ারম্যানের প্রচেষ্টায় উন্নত, টেকসই আসবাবপত্র তৈরির লক্ষ্যে নতুন মেশিনারিজ প্রদান করেছে। গত অর্থ বছরে এ ইউনিট থেকে ২ কোটি ৪৯ লাখ টাকা লাভ করেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন-বনশিল্প চেয়ারম্যানের একান্ত সচিব মো.আতিকুর রহমান, রাবার বিভাগ চট্রগ্রাম জোন মহাব্যবস্থাপক মো. ফারুক হোসেন, কাপ্তাই এলপিসি শাখা ইউনিট সহা-মহাব্যবস্থাপক তীর্থ জিত রায়, মো. শফিকুল ইসলাম সহ-ব্যবস্থাপক (মাঠ), বিলাস কুমার বিশ্বাস সহ-ব্যবস্থাপকসহ (হিসাব) বিভিন্ন দপ্তরের অফিসার ও শ্রমিক-কর্মচারী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

আরও পড়ুন

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায়...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫)।শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা...