শুক্রবার, ১৫ মে ২০২৬

সাতকানিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষকের ফাঁসির দাবীতে এলাকায় মিছিল

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি :

বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে টাকা ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় ফোরকানিয়া মাদ্রাসায় শিশু শ্রেণি পড়ুয়া ছয় বছর বয়সী এক কন্যা শিশুকে (ছদ্মনাম-সানি আক্তার) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গত মঙ্গলবার (৬নভেম্বর) দুপুরে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সাঙ্গুনদী তীরবর্তী ভরাখাল এলাকায় ঝোপ-ঝাড়ের মধ্যে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে খাগরিয়া ইউনিয়নের গণি পাড়া বক্কর বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে অভিযুক্ত মো. ইউচুপ ও তার পরিবার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। ঘটনাটি এলাকায় জানা-জানি হলে গতকাল বুধবার সকালে থানা পুলিশ ধর্ষিতা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় তার বাড়ি থেকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা। ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছেন।

বুধবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকায় মিছিল বের করেন।

ধর্ষিতা শিশুটির মা সাংবাদিকদের বলেন, আমার মেয়ে খাগরিয়া ফৌজদার ঘোনা নুরানী মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দিন দুপুর ২টার দিকে আমার মেয়েটি হাতে একটি ১০টাকার নোট নিয়ে কেঁদে কেঁদে ঘরের দিকে আসছিল। তার হাতে টাকা দেখে মেয়েকে আমি বেত দিয়ে মারধর করি। পরে ঘরে নিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে আমাকে পুরো ঘটনা খুলে বলে। এ বছর আমার মেয়েটি বার্ষিক পরীক্ষা দিচ্ছিল। প্রচুর রক্ত ক্ষরণে ঘটনার রাতে আমার মেয়ের গায়ে জ্বর উঠে যায়। এ বিষয়ে আমি থানায় অভিযোগ করব এবং ধর্ষণকারীকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়ার দাবী জানাচ্ছি।

খাগরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউ.পি সদস্য মো. মহসিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাকে সকালে চৌকিদার রফিক ফোন করে বলে, তার নাতনী ধর্ষণের শিকার হয়েছে। সকালে চেয়ারম্যান সাহেবকে অবগত করে সাথে পুলিশ ও এলাকার লোকজন নিয়ে আমি শিশুটির বাড়িতে গিয়ে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। তিনি আরও বলেন, ধর্ষক ও তার আত্মীয়রা এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। ঘটনার দিন রাতে তারা শিশুটির পরিবারকে টাকা ও হুমকি-ধমকি দিয়ে চাপে রাখতে চেয়েছিল। কিন্তু শিশুটির প্রচুর রক্তক্ষরণ শুরু হলে, শিশুটির মায়ের কান্নায় এলাকায় জানাজানি হয়ে যায়।

এ ব্যাপারে খাগরিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর বলেন, ধর্ষক ইউচুপের এমন ঘটনার নজির এলাকায় আগেও রয়েছে। প্রভাবশালী হওয়ায় এলাকার লোকজন সাহস করে মুখ খুলেনা। আমরা এ ঘটনায় কুলাংগার ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসির দাবী জানাচ্ছি। আজ বুধবার এলাকার লোকজন ধর্ষকের ফাঁসির দাবীতে মিছিল করেছেন।

দোহাজারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সায়েরা বেগম বলেন, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আবদুল হান্নান বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে চমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শিশুটির অভিভাবকরা মামলা দিলে তা রুজু করা হবে। ধর্ষককে গ্রেপ্তারের জন্য পুলিশের ২টি টিম কাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

সাতকানিয়া উপজেলায় দুই চাচাতো বোন স্কুল ফাঁকি দিয়ে মৎস্য প্রজেক্টে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে আপন চাচাতো ছোট বোনের সামনেই ছুরির ভয় দেখিয়ে ১৬...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...