শুক্রবার, ১৫ মে ২০২৬

বোয়ালখালীতে অটো চালক হত্যাকাণ্ডে গ্রেফতার ৩ জন

জয়নাল, বোয়ালখালী প্রতিনিধি।

বোয়ালখালীতে খুন হওয়া সিএনজি অটোরিকশা চালক হেলাল উদ্দীন হত্যায় জড়িত তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল সোমবার (৫ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোহাম্মদ বখতিয়ার (২৭) উপজেলার পশ্চিম শাকপুরা এলাকার মো. মনু মিয়ার ছেলে, একই এলাকার মো. শফিকের ছেলে মো. ইলিয়াস (৩৫) ও মধ্যম শাকপুরার মৃত আহমেদ ছফার ছেলে মনির আহম্মদ প্রকাশ মেহেরাজ (২৬)।

গ্রেফতাররা হেলাল হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ। নগরীর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নিহত সিএনজি অটোরিকশা চালক হেলালের বাড়ি নেত্রকোণা জেলার পূর্বধূলার নিজহোগলা গ্রামে। হেলাল দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বোয়ালখালীর জামদারহাট এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতো। গাড়ি চালানোর সুবাধে ইলিয়াস নামের এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। ইলিয়াস পেশায় একজন সিএনজি অটোরিকশা গ্যারেজের মিস্ত্রি। চার মাস আগে ইলিয়াসের মামাতো ভাইয়ের একটি সিএনজি বিক্রির বিষয়ে নিহত হেলালের সহযোগিতা চায় ইলিয়াস। সিএনজিটি বিক্রি করে দিতে পারলে দুজন ৫ হাজার টাকা কমিশন পাবে বলে জানায় ইলিয়াস। পরে ১ লাখ ৫৫ হাজার টাকায় তারা সিএনজি অটোরিকশাটি বিক্রি করে।

এতে ইলিয়াসের মামাতো ভাই খুশি হয়ে ইলিয়াসকে বকশিস দেয়। সেই টাকা থেকে ইলিয়াস কিছু টাকা রেখে বাকি ১ হাজার টাকা হেলাল উদ্দিনকে দেয়। টাকা কম দেয়া নিয়ে দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতিসহ মারপিটও হয়। পরে ইলিয়াস প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিশোধ নেয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে।

অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ বলেন, ইলিয়াস তার পরিচিত সিএনজি অটোরিকশা চালক বখতিয়ার ও মনির আহম্মদ ওরফে মেহেরাজ নামে দুজনকে ভাড়া করে হেলাল উদ্দিনকে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ২৯ নভেম্বর সন্ধ্যায় ইলিয়াস হেলাল উদ্দিনকে তার সিএনজি কেনা-বেচার উদ্দেশ্যে কথা বলার জন্য বোয়ালখালী পৌরসভার সিও অফিস সংলগ্ন একটি সিএনজি স্টেশনে আসতে বলে।

হেলাল উদ্দিন ওই জায়গায় ইলিয়াসের সাথে দেখা করে। ইলিয়াস হেলালের সিএনজিসহ তাকে নিয়ে সিএনজি কেনার কথা বলে উপজেলার আমুচিয়া ইউনিয়নের পোস্ট অফিস সড়ক থেকে একটু ভিতরে দুর্গম এলাকার একটি খালি জায়গায় নিয়ে যায়। আরও একটি সিএনজি নিয়ে তার অপর সহযোগী বখতিয়ার ও মেহেরাজ হেলাল উদ্দিনের সিএনজির পিছন পিছন তাদের কাছে উপস্থিত হয়।

এরপর মিস্ত্রী ইলিয়াস হেলালকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। বখতিয়ার কাঠের লাঠি দিয়ে হেলাল উদ্দিনের মাথায় আঘাত করে ও মেহেরাজ তাৎক্ষণিকভাবে তার সাথে থাকা ছুরি দিয়ে পিঠে ছুরিকাঘাত করে।

এতেও ক্ষান্ত না হয়ে ইলিয়াস সিএনজি থেকে হাতুড়ি নিয়ে এসে হেলালের মাথায় উপুর্যপরি আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করে ইলিয়াস হেলালের সিএনজি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ইলিয়াসের দুই সহযোগী বখতিয়ার ও মেহেরাজ মিলে লাশটি পাশের একটি ধানি জমির উপর রেখে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ৪ ডিসেম্বর নিহত হেলালের স্ত্রী বাদী হয়ে ৫ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা তিন চারজনকে আসামিকে করে একটি হত্যা মামলা দায়ের করেন। এদিনই আসামিদের গ্রেপ্তারের জন্য তার স্ত্রী র‌্যাবের কাছে একটি লিখিত আবেদন করেন। এ ঘটনায় র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।

গতকাল রাতে নগরীর শাহ আমানত ব্রিজ এলাকা থেকে মোহাম্মদ বখতিয়ারকে গ্রেফতার করা হয়। এরপর চাকতাই এলাকা থেকে হত্যার মূল পরিকল্পনাকারী মো. ইলিয়াসকে এবং বোয়ালখালী পৌরসদরের মীরপাড়া থেকে মনির আহম্মদ প্রকাশ মেহেরাজকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ট আসর শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...