শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

এমবাপ্পের জোড়া গোলে পোল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ক্রীড়া প্রতিবেদক

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে পোল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় নিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। আজ দোহার আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত শোষ ষোলর ম্যাচে পোল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করেছে লেস ব্লুজরা।

বিজয়ী দলের হয়ে অপর গোলটি করেছেন অলিভার গিরুদ। এর আগে সব ধরনের প্রতিযোগিতায় ৭ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে অপরাজিত ছিল ফ্রান্স। তন্মধ্যে তিনটিতে জয় ও চারটি ম্যাচে ড্র করে তারা।

আজ পোল্যান্ডের বিপক্ষে সতেজ একটি দলকে মাঠে নামান ফ্ররাসি কোচ দিদিয়ে দেশ্যম। তিউনিশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ০-১ গোলে পরাজিত হওয়া দলটিতে আনেন ৯টি পরিবর্তন। মুলত আগের ম্যাচটিতে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দেরকেই পরখ করে দেখেছেন তিনি।

এদিকে আর্জেন্টিনার কাছে ০-২ গোলে হেরে যাওয়া গ্রুপ ম্যাচের একাদশে পোলিশ দলটির দুটি পরিবর্তন আনেন কোচ সিজিল মিশিনিউইচ।

ম্যাচের শুরুতেই আক্রমনে যায় ফ্রান্স। মাঠে একক আধিপত্য প্রতিষ্ঠা করা বিশ্ব চ্যাম্পিয়নরা চতুর্থ মিনিটেই পেয়ে যায় ফ্রি কিক। পোস্টের বাইরে ঝুঁকিপুর্ন অবস্থান থেকে আঁতোয়ান গ্রিজম্যানের নেয়া শটটি অবশ্য লক্ষ্যভ্রস্ট হয়।

৭ম মিনিটে গোছানো একটি প্রতিআক্রমন রচনা করে পোল্যান্ড। এই সময় বাঁ প্রান্ত দিয়ে ফরাসি বক্সে ঢুকে পড়া ম্যাটি ক্যাশের বাঁকানো শটের বলটি সরাসরি আশ্রয় নেয় গোল রক্ষক হুগো লোরিসের হাতে। যিনি আজকের ম্যাচে অংশহনের মাধ্যমে নাম লিখিয়েছেন ফরাসি ফুটবলের রেকর্ড বইয়ে। ফরাসি এই অধিনায়কের এটি ছিল দেশের হয়ে সর্বোচ্চ ১৪২তম আন্তর্জাতিক ম্যাচ। এর আগে ফ্রান্সের হয়ে ম্যাচ খেলে একক ভাবে ওই রেকর্ডের মালিক ছিলেন কিংবদন্তী ডিফেন্ডার লিলিয়ান থুরাম।

১২ মিনিটে পোলিশ শিবিরে আতংক ছড়ান কিলিয়ান এমবাপ্পে। বাঁ প্রান্ত দিয়ে ঢুকে তিনি শট নিলে সেটি আড়াআড়ি ভাবে এগিয়ে আসা ওসমানে ডেম্বেলের কাছে পৌঁছানের আগেই ফিরিয়ে দেন পোলিশ গোলরক্ষক ওজিনে সিজিসনি। ২ মিনিট পর ডি বক্সের বাইরে থেকে অরেলিয়েন টিচুয়ামেনির বুলেট গতির শটটি ফিরিয়ে দেন পোলিশ গোল রক্ষক।

ম্যাচের প্রথম ১৫ মিনিট একচেটিয়া নিয়ন্ত্রন করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এ সময় ম্যাচের ৭০ শতাংশ নিয়ন্ত্রন করা লেস ব্লুজদের হয়ে ডেম্বেলের আরো একটি প্রচেস্টা রুখে দেন পোলিশ গোলরক্ষক।

ম্যাচের ২২ তম মিনিটে পোল্যান্ডের হয়ে ফরাসি গোল রক্ষক লোরিসের পরীক্ষা নেয়ার চেস্টা করেন স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি। তবে ডি বক্সের বাইরে থেকে নেয়া তার জোড়ালো শটের বল পোস্টের সঙ্গে ব্যবধান রেখে বাইরে চলে যায়। এরপর থেকে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়ানোর চেস্টা করে পোল্যান্ড। বেশ কয়েকটি ব্যর্থ আক্রমনও করে তারা। তবে ৩১ মিনিটে গোলের দারুন একটি সুযোগ সৃস্টি করে ফ্রান্স।

এ সময় ডেম্বেলে নিখুঁত ভাবে একটি বল ক্রস করেন সতীর্থ গিরুদের উদ্দেশ্যে। তখন একেবারে ফাঁকায় ছিল পোলিশ বক্স। কিন্তু গিরুদের নেয়া শটের বল সাইডবারের পাশ দিয়ে বাইরে চলে যায়।

ম্যাচের ৩৩ মিনিটে ফরাসি প্রিজিমিসল ফ্রাঙ্কোভস্কিকে ডি বক্সের বাইরে ফেলে দিয়ে হলুদ কার্ড দেখেন টিচুয়ামেনি। এর জেরে পাওয়া ফ্রি কিক থেকে শট নেন লিওয়ানদোস্কি। কিন্তু বলটি প্রতিরক্ষা দেয়ালে লেগেই ফিরে আসে। ৩৯ মিনিটে পিওটর জিয়েলিনিস্কির শটের বল তালুবন্দী করেন ফরাসি গোল রক্ষক লোরিস।

শেষ পর্যন্ত ৪৪তম মিনিটে গোলের দেখা পায় ফ্রান্স। এই সময় মাঝমাঠ থেকে কিলিয়ান এমবাপ্পের বাড়িয়ে দেয়া বলটি নিয়ে দক্ষতার সঙ্গে ডি বক্সে গিয়ে প্লেসিং শটে জালে জড়িয়ে দেন গিরুদ। ফলে ফ্রান্সকে ১-০ গোলে এগিয়ে দেয়ার পাশাপাশি দেশের হয়ে রেকর্ড গোলদাতার তালিকায়ও নাম লেখান ৫২ গোলের মালিকানা পাওয়া গিরুদ। পরে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

বিরতি থেকে ফেরার পরও আক্রমনের ধারা অব্যাহত রাখে ফ্রান্স। ৫৭ মিনিটে ডেম্বেলে, ৫৯ মিনিটে গিরুদ এবং ৬২ মিনিটে আঁতোয়ান গ্রিজম্যান আক্রমন চালিয়ে নাস্তানাবুদ করে দেন পোলিশ রক্ষনকে। শেষ পর্যন্ত ৭৪তম মিনিটে ফের গোলের দেখা পায় ফ্রান্স।

এ সময় গিরুদের চমৎকার একটি যোগান থেকে ডি বক্সের মধ্যে বল পেয়ে বেশ ধীরস্থির ভাবে দারুন শটে বল জালে জড়ান পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে (২-০)।

মুহুর্তেই বাঁধভাঙ্গা উচ্ছেসে ফেটে পড়ে ৪৪ হাজার ধারন ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৪১ হাজার দর্শক। ম্যাচের ইনজুরি টাইমে ফ্রান্সের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। বদলী হিসেবে নামা থুরামের যোগান থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে জালে জড়ান এমবাপ্পে।

ফলে ৩-০ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফ্রান্স। এর আগে সর্বশেষ পাঁচটি শেষ ষোলর ম্যাচেই জয়ী হয়ে শেষ আটের টিকিট লাভ করেছিল লেস ব্লুজরা।

উল্লেখ্য, বিশ্বকাপের একটি মাত্র ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জয়লাভ করেছিল পোল্যান্ড। ১৯৮২ সালে তৃতীয় স্থান নির্ধারনী প্লে অফ ম্যাচে ফ্রান্সকে ৩-২ গোলে ব্যবধানে হারিয়েছিল পোল্যান্ড।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...