রবিবার, ২৬ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে এসএসসিতে পাশের হার ৮৪.৭৬%, দাখিলে ৯৯.২৭%

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় শতকরা পাশের হার ৮৪ দশমিক ৭৬ শতাংশ।মোট জিপিএ ৫ পেয়েছে ১ শত ১৩ জন ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান।

এইবছর এসএসসি পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৪ জন পরীক্ষার্থী যার মধ্যে পাশ করেছেন ৮ শত ৫১ জন এবং শতকরা পাশের হার ৮৪.৭৬%। তৎমধ্যে কাপ্তাই উপজেলার ১২টি বিদ্যালয়ের মধ্যে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে সর্বোচ্চ জিপিএ – ৫ পেয়েছে ৬৮ জন । এইবারও জিপিএ – ৫ এর বিবেচনায় রাঙ্গামাটি জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ।

এদিকে দাখিল পরীক্ষায় কাপ্তাইয়ে পাশের হার ৯৯.২৭%। এইবছর উপজেলার ২ টি মাদ্রাসা হতে ১ শত ৩৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১শত ৩৬ জন পরীক্ষার্থী।

তৎমধ্যে কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা হতে ১২১ জন অংশ নিয়ে সকলে পাস করেছে,অর্থাৎ শতভাগ পাস করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই প্রতিষ্ঠান হতে ২১ জন জিপিএ – ৫ পেয়েছেন।

এ সময় কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান জানান, কাপ্তাই উপজেলায় ভালো ফলাফল অর্জনে আমি কাপ্তাই ইউএনও, জেলা শিক্ষা অফিসার, সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং মাধ্যমিক শিক্ষা পরিবারের সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ দল

মাত্র কিছুদিন হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। সে আনন্দের রেশ কাটতে না কাটতে দেশবাসীকে আরো বড় আনন্দের উপলক্ষ্য এনে...