রবিবার, ২৬ জুলাই ২০২৬

কক্সবাজারে গভীর রাতে অভিযান: ট্রাক ড্রাইভারের কারাদণ্ড

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে অভিযানে নামে উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩টি ডাম্পার ট্রাক ও ১ টি স্কেবেটর জব্দ করে মাটি কাটার সাথে জড়িত একজনকে তিন দিনের সাজা দেওয়া হয়।

শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১ টা থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও বলেন, ‘ঝিলংজার দরগাহপাড়া পূর্ব মুক্তারকুল এলাকায় নদী তীরবর্তী খাস জমি থেকে গভীর রাতে অবৈধভাবে মাটি কাটা অবস্থায় ড্রাইভারসহ একটি ডাম্পার আটক করা হয়। আটককৃত ডাম্পারটি জব্দ করে পুলিশ হেফাজতে পাঠানো হয়। যার মামলা নম্বর ৫৫/২০২২। আটককৃত ড্রাইভারকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া একটি স্কেবেটর, দুটো ডাম্পারের ড্রাইভার ও সহযোগীরা পালিয়ে যাওয়ায় ডাম্পারসহ স্কেবেটরটি স্থানীয় মেম্বারের জিম্মায় দেয়া হয়।

তিনি আরও বলেন, ‘অবৈধভাবে খাস ও কৃষি জমি থেকে মাটি কাটার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরকে বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্যে জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...

চট্টগ্রাম ইপিজেডে লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছেন। তার নাম মো. মেহেদি হাসান (২৫)।তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড়...