শনিবার, ৮ আগস্ট ২০২৬

ছাত্রলীগকে দেশ ও জনগনের ভ্যানগার্ড হিসাবে কাজ করতে হবে: মোছলেম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, ইতিহাস, গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের পথ ধরে লাগাতর সংগ্রামে জয়ী ছাত্রলীগ বাংলার জনগণের জন্য এক বিশাল দায়িত্ব পালনকারী সংগঠন। এখন যার শক্তি শেকড় সারা দেশ জুড়ে ছড়িয়ে আছে, শুদ্ধ রাজনীতির চর্চা ও আগামী দিনের সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা স্বার্থকে এই সংগঠন অনন্য ভূমিকা পালন করতে পারে। কোন প্রকার লোভ, নীতিহীন, কর্মকান্ড ছাত্রলীগের স্বর্ণালী ইতিহাসের অবধানকে যেন কালিমালিপ্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ছাত্রলীগকে সময় উপযোগী কর্মসূচী গ্রহণ করে সবার সাথে ভালো ব্যবহার, সততা বজায় রেখে দেশ ও জনগনের কল্যাণে ভ্যানগার্ড হিসাবে কাজ করতে হবে।

আজ শুক্রবার (২৫ নভেম্বর) আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে রাষ্ট্রক্ষমতার ধারাবাহিকতার কারনে দেশ এগিয়ে যাচ্ছে। জনগনের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে এটা প্রমানিত হয়েছে। এই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে হলে শেখ হাসিনাকে আবারো আগামী নির্বাচনে জয়ী করতে হবে। সব দ্বিধা ভুলে ছাত্রলীগকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। নৌকা জয়ী না হলে দেশ আবার পাক ধারায় মিশে যাবে কষ্ঠার্জিত এতো অর্জন স্রান হয়ে যাবে, জাতির জন্য যা হবে দূর্ভাগ্যজনক। তিনি আগামী ৪ ডিসেম্বর নগরীর পলোগ্রাউন্ড মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য ছাত্রলীগ নেতৃবৃন্দদের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, সামরিক ছত্রছায়ায় সৃষ্ট রাজনৈতিক দলগুলোর অপ রাজনীতির অশুভ পরিবেশে আক্রান্ত হওয়ায় ছাত্রলীগের কোন কোন কর্মীর পথভ্রষ্ঠ কর্মকান্ড জনগণকে আশাহত ও ব্যাথিত করে যা কাম্য নয়। কাউকে এরকম কাজে পশ্রয় না দেয়ার আহবান জানান তিনি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আবু তাহেরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা ছাত্রলীগ সহ সভাপতি মিজানুর রহমান, ইয়াছিন চৌধুরী জনি, মো: মামুন, আব্দুস সাত্তার, শোয়েবুর রহমান রিপন, মোরশেদ আলম অভি, মাইনুদ্দীন চৌং, তৌহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রহমান চৌধুরী, জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক তসলিম উল্লাহ চৌধুরী, সম্পাদক রাশেদুল আলম, উত্তর বিশ্বাস, ইরফান সাদেক শুভ, উপ-সম্পাদক বেলাল উদ্দিন সুজন, ফজলুর রশিদ, সাজ্জাদ হোসেন, রাহাত বিন নাছির, আব্দুল কাদের রিপন, হাসানুর রহমান রিয়াদ, সাইফুল ইসলাম, মুমিনুর রহমান ইমন, শাহেদুল ইসলাম, অরুপ সিংহ, সহ সম্পাদক গিয়াস উদ্দিন রায়হান, রাশেদুল ইসলাম, ইউনিট কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক আরাফাত শাকিল, সাজ্জাদ হোসেন, আসিফুল হক, মাহাবুবুল আলম, সাইদুল আলম তানিম, আরাফাত হোসেন তারেক, মাহিম উদ্দিন, এরশাদুর রহমান রিয়াদ, মোহাম্মদ জাবেদ হোসেন, রবিউল হোসেন, আরিফুল ইসলাম, আরিফ হোসেন, আলমগীর ইসলাম, গিয়াস উদ্দিন, কাউসার আলম রিফাত, একরামুল হক মুন্না, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, আব্দুল মান্নান, শেখ সোহেল, আদনান সায়্যিদ, আমির হোসেন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...