বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে: রাষ্ট্রপতি

চট্টগ্রাম নিউজ ডটকম

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গণে নবজাগরণের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ- ২০২২’ উপলক্ষ্যে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ- ২০২২ অনুষ্ঠিত হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী সকল ক্রীড়াবিদসহ এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে রাষ্ট্রপতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।

দেশের ক্রীড়া উন্নয়নসহ মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’ আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। তৃণমূল থেকে প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদ গড়ে উঠার পাশাপাশি দেশের ক্রীড়াজগতের সার্বিক মানোন্নয়নে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা করেন, বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’ আয়োজনের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গণ আরো এগিয়ে যাবে। আগামী দিনেও এ আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে– এটাই সকলের প্রত্যাশা।

তিনি বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সার্বিক সাফল্য কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...