সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিশ্বকাপে

অ্যালকোহল নিষিদ্ধ করল কাতার

চট্টগ্রাম নিউজ ডটকম:

২০২২ বিশ্বকাপ ফুটবলের আট ভেন্যুতেই বিয়ার বিক্রি নিষিদ্ধ করেছে কাতার। 

আগামী রোববার (২০ নভেম্বর) মধ্যপ্রাচ্যের ক্ষুদ্রতম দেশটিতে পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। দীর্ঘ এক দশক ধরে যার প্রস্তুতি নিচ্ছে কাতার। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সঙ্গে কয়েক মাস ধরে চলা বিতর্কের মধ্যে এ সিদ্ধান্ত নিলো কাতার।

প্রাথমিকভাবে স্পন্সর বুডওয়েজারকে বিশ্বমঞ্চের ভেন্যুগুলোতে বিয়ার বিক্রির অনুমতি দেয় ফিফা। তবে সেই সিদ্ধান্ত নাকচ করে দিয়েছে কাতার। আগে থেকেই এই অবস্থানে ছিল মুসলিম অধ্যুষিত দেশটি।

কাতারের ডেলিভারি ও লিগ্যাসি সংক্রান্ত সুপ্রিম কমিটি প্রতিশ্রুতি দিয়েছিল, স্টেডিয়াম এবং অন্যান্য আতিথেয়তা ভেন্যুগুলোর বাইরে নির্ধারিত ‘ফ্যান জোনে’ অ্যালকোহল পাওয়া যাবে। এছাড়া অন্য কোথাও মিলবে না।

গত সেপ্টেম্বরে কাতার বিশ্বকাপের আয়োজকরা স্টেডিয়াম ও ফ্যান জোনে ফুটবল অনুরাগীদের জন্য অ্যালকোহলসহ বিয়ার পরিবেশনের নীতি চূড়ান্ত করে।

কাতারে বিলাসবহুল আন্তর্জাতিক হোটেল কিংবা রিসোর্টের সঙ্গে যুক্ত নয়- এমন সব রেস্তোরাঁয় অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ। তবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিদেশি নাগরিকরা দেশটির রাজধানী দোহার উপকণ্ঠে কাতার এয়ারওয়েজ-চালিত একটি ডিপো থেকে বাড়িতে ব্যবহারের জন্য মদ, বিয়ার ও ওয়াইনের বোতল কিনতে পারেন।

১৯৮৬ আসরেও ভেন্যুতে মাদক নিষিদ্ধ ছিল। ২০১৪ বিশ্বকাপেও তাতে নিষেধাজ্ঞা ছিল। অতীতে বৈশ্বিক ফুটবল টুর্নামেন্ট আয়োজকরাও এক্ষেত্রে সফল হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...