বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্রযুক্তিগত দিক থেকে উন্নতি লাভ করেছে বাংলাদেশ: পলক

চট্টগ্রাম নিউজ ডটকম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তিগত দিক থেকে উন্নতি লাভ করেছে বাংলাদেশ। এ অবস্থা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জুনাইদ আহমেদ পলক বলেন, আইসিটি বিভাগ ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ভিশন অর্জনে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছিল। সারা বিশ্বের মতো বাংলাদেশও করোনার সময় অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়।

এরপর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে পুরো পৃথিবীতে একটি অর্থনৈতিক সমস্যা শুরু হয়। এ সমস্যা সমাধানে বিভিন্ন দেশ নানা পদক্ষেপ হাতে নেয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এরই ধারাবাহিকতায় রাষ্ট্র পরিচালনার নতুন কৌশল হিসেবে প্রতিটি মন্ত্রণালয় পরিচালনা কৌশলে পরিবর্তন আনতে শুরু করে।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকার ২০২২-২৩ অর্থ বছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) ১৭টি অনুষ্ঠান বাতিল করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে স্মার্ট বাংলাদেশ তৈরিতে প্রতিবছর দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্ট এ অংশগ্রহণ করে।

কিন্তু বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে এবং রাষ্ট্র পরিচালনার বিশেষ কৌশলের আলোকে এ বছর অনুষ্ঠান আয়োজনে কিছুটা পরিবর্তন এনেছে।

এ সময় প্রতিমিন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিবছরের উল্লেখযোগ্য আয়োজনগুলোর গুরুত্ব তুলে ধরেন।

অনলাইন সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম যুক্ত হয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...