রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে জয় পেয়েছে রিপাবলিকান পার্টি। ফলে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারালো প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষের ঘোষিত ফলে ২১৮টি আসনে জয়ী হয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। কংগ্রেসের ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন প্রয়োজন।

কংগ্রেসের প্রতিনিধি পরিষদে খুবই অল্প ব্যবধানে রিপাবলিকান পার্টি জয় পেলো। তবে নিম্নকক্ষে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের বাকি দুই বছর তার এজেন্ডা বাস্তবায়ন ঠেকানোর জন্য এই সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট। এর আগে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ডেমোক্র্যাটরা।

তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রত্যাশিত ফল পায়নি। নির্বাচনী প্রচারণায় দলটি কংগ্রেসের উভয়কক্ষের নিয়ন্ত্রণ নিচ্ছে বলে দাবি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা এ লক্ষ্যে সফল হতে পারেনি। সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতেই থাকায় রিপাবলিকানরা তেমন একটা সুবিধা করতে পারবে না।

বুধবারের সবশেষ ফলাফলে দেখা গেছে, গত ৮ নভেম্বরের অনুষ্ঠিত নির্বাচনের ভোটে মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকানরা পেয়েছে ২১৮টি আসন। বিপরীতে বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি পেয়েছে ২১০টি আসন।

বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি প্রতিনিধি পরিষদে হেরে যাওয়ায় স্পিকার ন্যান্সি পেলোসির ক্ষমতার অবসান ঘটলো। তার জায়গায় রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি প্রতিনিধি পরিষদের স্পিকার হতে পারেন।

এরই মধ্যে কেভিন ম্যাকার্থিকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ চায় আমরা তাদের জন্য কাজ করি। জনগণ চায় আমরা তাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর এবং তাদের জীবনকে আরও উন্নত করার দিকে মনোনিবেশ করি।

রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা প্রতিনিধি পরিষদ বাইডেনের জন্য অনেক চ্যালেঞ্জ তৈরি করবে। এখন যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দলটির কমিটির প্রধানদের সঙ্গে পরামর্শ করতে হবে বাইডেনকে। তাদের বিরোধিতার মুখেও পড়তে হতে পারেন তিনি। অনেক গুরুত্বপূর্ণ বিল আটকে দিতে পারে।

সূত্র: বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।গতকাল শনিবার সন্ধ্যা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...