রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি

ডিএমপিতে প্রতিনিধি দল

শিবুকান্তি দাশ, ঢাকা

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায় দলটি।

এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আজ মঙ্গলবার লিখিতভাবে অনুমতিও চাওয়া হয়েছে।

নয়াপল্টনে সমাবেশের অনুমতি চাওয়ার বিষয়ে বিএনপি নেতারা বলছেন, ঢাকার বাইরের বিভাগীয় সমাবেশগুলোর আগে গণপরিবহন বন্ধ করাসহ দলের নেতাকর্মীদের ওপর হামলা ও ধরপাকড় চালিয়েছে সরকারি দল। পথে পথে বাধা সৃষ্টি করা হয়েছে।

এ ধরনের বিশৃঙ্খলা এড়াতেই দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

তবে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা বিএনপির দরখাস্ত পেলেও এখনো অনুমতি দেয়নি। গোয়েন্দা তথ্য বিশ্লেষণের পর অনুমতির বিষয়টি জানানো হবে। তবে সেটি কবে নাগাদ জানানো হতে পারে, তা স্পষ্ট করা হয়নি।

মঙ্গলবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে গিয়ে নয়াপল্টনে ১০ ডিসেম্বরের সমাবেশ করার অনুমতি চায় বিএনপির একটি প্রতিনিধিদল।

ডিএমপি কমিশনার বরাবর বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে লিখিত দরখাস্তও দেওয়া হয়।

এসময় ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্যসচিব আমিনুল হক, রফিকুল আলম মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।

দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপি উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ঝুঁকি বিশ্লেষণ করে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে। তবে কবে নাগাদ অনুমতি দেওয়া যাবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

ফারুক হোসেন বলেন, আমরা লিখিত দরখাস্ত পেয়েছি, এখন সেটি বিবেচনা করে দেখবো অনুমতি দেওয়া যায় কি না। আমাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের তথ্য বিশ্লেষণ করে দেখবো কোনো ধরনের ঝুঁকি রয়েছে কি না।

এদিকে ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বের হয়ে আমানউল্লাহ আমান সাংবাদিকদের বলেন, আমরা আমাদের দপ্তর থেকে চিঠি দিয়েছি। আমরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছি। এখানে আমরা আগেও সমাবেশ করেছি। আমরা বলেছি, সমাবেশটি হবে শান্তিপূর্ণ।

তিনি সাংবাদিকদের আরও বলেন, আপনারা দেখেছেন, আগের সমাবেশগুলোর আগে সব গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছিল।

আমরা বলেছি, ঢাকায় সমাবেশের আগে এবাবে গণপরিবহন বন্ধ করা যাবে না। এ বিষয়টি দেখতে অনুরোধ করেছি। আমরা বলেছি, সমাবেশে যারা আসবে তারা যেন কোনো বাধার সম্মুখীন না হয়। তাদের ওপর যেন কোনো ধরনের আক্রমণ করা না হয়।

এসময় তিনি ডিএমপি কমিশনারের কাছে বিএনপির নেতাকর্মীদের ধরপাকড়ের বিষয়টিও তুলে ধরেন বলে জানান।

তবে ধরপাকড় বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন সাংবাদিকদের বলেছেন, আমরা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এরকম কাউকে গ্রেফতার করিনি। যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের বিরুদ্ধে এরকম কোনো গ্রেফতার অভিযানও চলছে না। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো, তাদের গ্রেফতার করবো।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাওয়ার কারণ ব্যাখ্যা করে বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম বলেছেন, ডিএমপির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, সমাবেশের জন্য বিকল্প কোনো ভেন্যুর প্রস্তাব আমাদের আছে কি না। আমরা বলেছি, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানাবো। তবে বিভিন্ন দিক বিবেচনা করে আমরা নয়াপল্টনে সমাবেশ করতে অনুমতি চেয়েছি।

এ বিষয়ে তিনি বলেন, ক্ষমতাসীন দল বিএনপির সমাবেশ ঘিরে বিভিন্ন জায়গায় অবরোধ করছে, বাধা সৃষ্টি করছে। তাই নয়াপল্টনে সমাবেশ করলে সরকারি দল তেমন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না।

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সাম্প্রতিক সময়ে দলের একাধিক নেতাকর্মীকে হত্যার প্রতিবাদ এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি।

এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল, ফরিদপুরে সমাবেশ করেছে দলটি।

আগামী ১৯ নভেম্বর সিলেটে এবং ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

আরও পড়ুন

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...