মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বাটলার-হেলস ঝড়ে ফাইনালে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডের বাটলার-হেলস জুটির ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল ভারত। পুরো ১০ উইকেট হাতে রেখে জয় পায় ইংল্যান্ড।

বাটলারের ৪৯ বলে ৮০ রান আর হেলসের ৪৭ বলে ৮৬ রান জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। বাটলার ছক্কা মারলে ইংল্যান্ডের রান হয়ে যায় ১৭০। ১৬৯ রানের টার্গেটে ২৪ বল হাতে রেখে ১০ উইকেটে জয় পেয়ে ফাইনালে ওঠে ইংল্যান্ড।

এর আগে শুরু থেকে ভারতকে চাপে রেখেছিলেন ইংল্যান্ডের বোলাররা। চাপের মুখে ধরে খেলে দলকে এগিয়ে নেন বিরাট কোহলি।

তবে হার্দিক পান্ডিয়া শেষ বলে হিট উইকেট আউট হওয়ার আগে ৩২ বলে করেন ৬৩ রান। কোহলি-হার্দিকের ফিফটিতে ভর করে ভারত ৬ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে।

রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে ইংলিশরা। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল পাকিস্তান।

অপরাজিত ১৭০ রানের ওপেনিং জুটি গড়তে জস বাটলার ৪৯ বলে খেলেছেন ৮০ রানের ইনিংস। ৯টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মেরেছেন তিনি। স্ট্রাইক রেট ১৬৩.২৬। অ্যালেক্স হেলস ছিলেন আরও বিধ্বংসী। ৪৭ বলে তিনি খেলেছেন ৮৬ রানের ইনিংস। ৪টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মেরেছেন ৭টি। তার স্ট্রাইক রেট ১৮২.৯৭ করে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ১৬৮/৬, ২০ ওভার (পান্ডিয়া ৬৩*, কোহলি ৫০, রোহিত শর্মা ২৭, সুর্যকুমার যাদব ১৪; ক্রিস জর্ডান ৩/৪৩, আদিল রশিদ ১/২০, ক্রিস ওকস ১/২৪)।

ইংল্যান্ড: ১৭০/০, ১৬ ওভার (জস বাটলার ৮০*, অ্যালেক্স হেলস ৮৬*; অক্ষর প্যাটেল ০/৩০)।

ফল: ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী (৪ ওভার হাতে রেখে)

ম্যান অব দ্য ম্যাচ: অ্যালেক্স হেলস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...