সোমবার, ২৭ জুলাই ২০২৬

সাতকানিয়ায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী গ্রেপ্তার 

আগামী সোমবার রিমান্ড শুনানি  

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় পেঁপে বাগানে নিয়ে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার মামলার এজাহারনামীয় ২ নং আসামী শ্যামল নাথ (৫০) কে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেওয়ানহাট এলাকায় পুলিশ ও র‍্যার যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শ্যামল সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা জোটপুকুরিয়া নাথপাড়ার গৌর কিশোর নাথের ছেলে।

আরো পড়ুন:

দলবদ্ধ ধর্ষণের মামলার মূল হোতাকে গ্রেপ্তারের এক দিনের মাথায় মামলার দুই নম্বর আসামি শ্যামলকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত ২৭ অক্টোবর এক তরুণীকে অপহরণ করে এওচিয়া ইউনিয়নের চূড়ামনি পাক্কা দোকানের দক্ষিণে পাহাড়ে ছাবের নামক এক ব্যক্তির পেঁপে বাগানে ও পরে পার্শ্ববর্তী বক্করের টিলার গাছ বাগানে নিয়ে ধর্ষণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে দুই নভেম্বর রাতে গ্রেফতারকৃত মোক্তার, শ্যামল ও পলাতক আনু বেগমকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান বলেন, শ্যামল প্রাথমিকভাবে ধর্ষণে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। পাঁচ দিনের রিমান্ড আবেদন করে শ্যামলকে  (বৃহস্পতিবার) আদালতে প্রেরণ করা হয়েছে। আগামী সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য্য রয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...