সোমবার, ২৭ জুলাই ২০২৬

রেঞ্জ কর্মকর্তাকে ম্যানেজ করে গর্জন পাচার,জব্দ করলো বিট কর্মকর্তা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় গাছ পাচারের মহোৎসব চলছে।দিনে কিংবা গভীররাতে হরদম পাচার হচ্ছে গর্জন (মাদার ট্রি)সহ বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ। অভিযোগ ওঠেছে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা ম্যানেজ করে প্রতিদিন গাড়িযোগে পাচার হচ্ছে এসব গাছ। রাত যত গভীর হয় ততই গাছ পাচারের সুবিধা হয়। তাই গভীররাতই সুবিধাজনক সময় বাছাই করে গাছ পাচারে মেতে ওঠে কয়েকটি শক্তিশালী পাচার চক্র। কর্তা বাবু রাজি থাকায় ফুরফুরে মেজাজে দিব্যি পাচার হচ্ছে গাছসহ বিভিন্ন প্রজাতির চিরাই কাঠ।

খোঁজ নিয়ে জানা গেছে,বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের সাথে উপজেলার কাঠ ব্যবসায়ীর রয়েছে গভীর সখ্যতা। তাকে ম্যানেজ করে গাছ পাচারে জড়িয়ে পড়ছে ব্যবসায়ীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ীরা জানিয়েছেন,কর্তা বাবু রাজি না থাকলে কিভাবে সম্ভব গাছ পাচার। এটা আপনারাও বুঝেন। রেঞ্জ কর্মকর্তার অর্ডার ছাড়া গাছের একটা পাতাও নড়েনা। গাছ আনতে হলে লাইন (টাকা দিয়ে অনুমতি) নিতে হয়।

এদিকে ৯ নভেম্বর (বুধবার) ভোর রাতে পাচার করার সময় পেকুয়া চৌমুহনী ষ্টেশন থেকে অভিযান চালিয়ে পিকআপ ভর্তি গর্জন গাছ জব্দ করে বারবাকিয়া রেঞ্জের বিট কর্মকর্তা আমির হোসেন গজনবী। এছাড়া পৃথক অভিযান চালিয়ে ভোর ৫ টার দিকে টইটং ইউপির ধনিয়াকাটা এলাকা থেকে দুইটি ট্রলি ভর্তি চিরাই কাঠ জব্দ করেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে,এসব চিরাই কাঠ ও মাদার ট্রি রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের যোগসাজসে পাচার হচ্ছিল। কিন্তু বিধি বাম। বারবাকিয়া বনবিট কর্মকর্তা আমির হোসেন গজ নবী এসব কাঠ ও গাছ জব্দ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, লামা উপজেলার আজিজ নগর এলাকা থেকে দীর্ঘদিন ধরে গর্জন পাচার হচ্ছে। এসব গর্জন পাচারে জড়িত একটি শক্তিশালী গাছ পাচার সিন্ডিকেট। সিন্ডিকেটের সাথে রেঞ্জ কর্মকর্তার দহরম সম্পর্ক রয়েছে। তিনি তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে পাচার কাজে সহযোগিতা করেন।তবে হারবাং,আজিজ নগর এলাকা থেকে যেসব গর্জন পাচার হয় প্রতি পিচ অনুযায়ী সুবিধা নেন রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক এমন অভিযোগও ভুরিভুরি।

স্থানীয়দের অভিযোগ,বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক নিজের ব্যক্তিগত গাড়ী নিয়ে গভীর রাতে রাস্তায় পাহারা দেন। হারবাং আজিজ নগর এলাকা থেকে কত গাড়ী ও কয়টি গর্জন নিয়ে যায় তা গননা করেন তিনি। এছাড়া পেকুয়ায় পাহাড়ী এলাকা থেকে নজিরবিহীন গর্জন পাচার হয়েছে রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক যোগদানের পর থেকে।

এব্যাপারে জানতে চাইলে বারবাকিয়া রেঞ্জের বিট কর্মকর্তা আমির হোসেন গজনবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক এ. কে এম মাজহারুলের নির্দেশে রাত সাড়ে ৩ টায় পেকুয়া চৌমুহনী এলাকা থেকে গর্জন গোল গাছ ১৮ টুকরা -১২৩.৯৬ ঘনফুট ও গর্জন বল্লী ২৯ টি একটি পিক-আপ জব্দ করা হয়েছে। পরে ভোর ৫ টায় ধনিয়াকাটা এলাকা থেকে ১১০ টুকরা/ ১১৯ ঘনফুট চিরাই কাঠসহ দুইটি ট্রলি গাড়ী জব্দ করা হয়। গর্জন পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক সাংবাদিকদের বলেন, আমার কারও সাথে গভীর সম্পর্ক নেই। কোন কাঠ ব্যবসায়ীর সাথে কোথাও গোপন বৈঠক হয়নি। আমি ছুটিতে আছি। গাছ পাচারের জড়িতদের কাছ থেকে কোন অনৈতিক সুবিধা নিই না। এগুলো মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়ানো ছাড়া আর কিছু না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...